কারাকাস, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আমেরিকার সবচেয়ে বড় তেল কোম্পানি 'এক্সন মোবিল কর্পোরেশন'কে ১২ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার আদালতের নির্দেশের মুখেও ভেনেজুয়েলায় নিজস্ব ধারার সমাজতান্ত্রিক বিপ্লব চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ।
শ্যাভেজ ভেনেজুয়েলার সম্পদ জাতীয়করণের অংশ হিসাবে ২০০৭ সালে এক্সন এর একটি বিশাল প্রজেক্ট দখল করেন। শ্যাভেজের ওই পদক্ষেপের বিরুদ্ধে বিভিন্ন দেশে মামলা করে এক্সন মোবিল। ওইসব মামলার রায়ে বিশ্বের বিভিন্ন দেশে থাকা ভেনেজুয়োলার ১২ বিলিয়ন ডলার সমমূল্যের সম্পদ জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ রায়ের প্রেক্ষিতে ক্ষতিপূরণ সংক্রান্ত মামলাগুলোর পুনর্মূল্যায়নের আগ পর্যন্ত ভেনেজুয়েলার সরকারি তেল কোম্পানি 'পিডিভিএসএ' নির্দিষ্ট পরিমাণ সম্পদ বিক্রি বা কোনো তহবিল সরাতে পারবে না।
শ্যাভেজ সরকারের আয়ের প্রধান উৎস হচ্ছে পিডিভিএসএ। কোম্পানিটির ৯০ বিলিয়ন ডলারের বেশি মূল্যের সম্পদ রয়েছে। এ প্রতিষ্ঠানের মুনাফা থেকে শ্যাভেজ দেশটির সংখ্যাগরিষ্ঠ দরিদ্র জনগোষ্ঠির খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্য খাতে অর্থ ব্যয় করে আসছেন। লক্ষ্য
bdnews24