২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৪৬ তামিল গেরিলা হত্যার দাবি শ্রীলংকার

শ্রীলংকার সরকার ও তামিল গেরিলাদের চলমান সংঘর্ষে ৪৬ জন তামিল গেরিলা নিহত হয়েছে বলে রোববার দাবি করেছে সেনাবাহিনী। সরকার ও তামিল গেরিলা অঞ্চল বিভক্তকারী সীমানায় শুক্রবার এই সংঘর্ষ হয়। ২৫ বছরের গৃহযুদ্ধে এটিই দুপক্ষের মধ্যে সর্বশেষ সংঘর্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2008, 09:19 AM

Updated : 26 Aug 2022, 01:21 PM

কলম্বো, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স ) - শ্রীলংকার সরকার ও তামিল গেরিলাদের চলমান সংঘর্ষে ৪৬ জন তামিল গেরিলা নিহত হয়েছে বলে রোববার দাবি করেছে সেনাবাহিনী। সরকার ও তামিল গেরিলা অঞ্চল বিভক্তকারী সীমানায় শুক্রবার এই সংঘর্ষ হয়। ২৫ বছরের গৃহযুদ্ধে এটিই দুপক্ষের মধ্যে সর্বশেষ সংঘর্ষ। সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, মান্নারে কয়েকদিনের সংঘর্ষে এ পর্যন্ত ১১ গেরিলা এবং দুই সেনা সদস্য নিহত এবং ভাভুনিয়ায় আরও ১৯ তামিল গেরিলা ও তিন সেনা নিহত হয়েছে। তিনি আরও জানান, জাফনা উপদ্বীপের উত্তরাঞ্চলে সেনাবাহিনী সঙ্গে ৭ তামিল গেরিলা ও এক সেনা সদস্য নিহত হয়েছে। এছাড়াও উত্তরাঞ্চলের জেলাপোলোন্নারুয়ায় তিন তামিল গেরিলা নিহত হয়েছে। সরকার তামিল গেরিলাদের উত্তরাঞ্চলের ঘাঁটি থেকে সরিয়ে দিয়ে ২৫ বছরের গৃহযুদ্ধের অবসান ঘটাতে চাইছে। বিশ্লেষকরা বলছেন, কোনো পক্ষই এই গৃহ যুদ্ধে জয়ী হতে পারছে না। কেননা তামিল গেরিলারা আত্মঘাতী বোমা হামলা, রাস্তার পাশে পেতে রাখা বোমা হামলার মাধ্যমে সেনা বাহিনীকে পাল্টা জবাব দিয়ে যাচ্ছে। শ্রীলংকার উত্তর-পূর্বাঞ্চলে তামিল অধুষ্যিত এলাকা নিয়ে স্বাধীন তামিল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গত ২৫ বছর ধরে লড়াই করছে এলটিটিই। তবে সংঘর্ষে কতজন নিহত হয়েছে এবং আসলে কি ঘটেছে সে সম্পর্কে নিরপেক্ষ কোনো তথ্য পাওয়া যায়নি। বিশ্লেষকরা বলছেন, সেনা বাহিনী ও তামিল গেরিলা উভয়ই শত্র"পক্ষের নিহত এবং আহতের সংখ্যা বাড়িয়ে বলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫০৭ঘ.