২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাইক্রোসফটের দর 'অতি কম' বলে প্রত্যাখ্যান করছে ইয়াহু

মাইক্রোসফটের প্রস্তাবিত দর অত্যন্ত কম বলে প্রত্যাখ্যান করছে ইয়াহু। এই কেনাবেচার প্রস্তাবের সঙ্গে জড়িত একজন শনিবার রয়টার্সকে একথা জানিয়েছেন। ফলে এই প্রথমবারের মত পরিস্কার ইঙ্গিত পাওয়া গেল উপযুক্ত দর পেলে বিক্রির বিষয়টি ইয়াহু বোর্ড বিবেচনা করতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2008, 07:39 AM

Updated : 07 Jul 2022, 05:50 PM

সান ফ্রান্সিসকো/নিউইয়র্ক, ফেব্র"য়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মাইক্রোসফটের প্রস্তাবিত দর অত্যন্ত কম বলে প্রত্যাখ্যান করছে ইয়াহু। এই কেনাবেচার প্রস্তাবের সঙ্গে জড়িত একজন শনিবার রয়টার্সকে একথা জানিয়েছেন। ফলে এই প্রথমবারের মত পরিস্কার ইঙ্গিত পাওয়া গেল উপযুক্ত দর পেলে বিক্রির বিষয়টি ইয়াহু বোর্ড বিবেচনা করতে পারে।

গত ১ ফেব্র"য়ারি ৪৪ দশমিক ৬ বিলিয়ন ডলারে ইন্টারনেট সার্চ ইঞ্জিন ইয়াহু কিনে নেওয়ার প্রস্তাব দেয় বিশ্বের সবচেয়ে বড় সফটওয়ার প্রস্তুতকারক প্রতিষ্ঠান মাইক্রোসফট। চিঠির মাধ্যমে ইয়াহু'র পরিচালনা পরিষদকে এ প্রস্তাব দেয় মাইক্রোসফট। প্রস্তাবে বলা হয়েছে, নগদ অর্থ ও শেয়ারের মাধ্যমে এ কাজ সম্পাদন করতে চায় তারা।

অপ্রাকাশিত সূত্রের বরাত দিয়ে 'দ্য ওয়াল স্ট্রিট জার্নাল' জানিয়েছে, মাইক্রোসফট ইয়াহুর প্রতিটি শেয়ারের দাম ৩১ ডলার দিতে চাইলেও ইয়াহু জানিয়েছে, ৪০ ডলারের ওপর দাম পেলে তারা বিক্রির বিষয়টি বিবেচনা করতে রাজি আছে। এটা জানুয়ারিতে ইয়াহুর শেয়ারের দামের প্রায় দ্বিগুণ। মাইক্রোসফট যদি শেয়ার প্রতি ৪০ ডলার দাম দিয়ে ইয়াহু কিনতে রাজি হয় তাহলে তাদেরকে মোট পরিশোধ করতে হবে ৫১ দশমিক ১ বিলিয়ন ডলার।

'দ্য ওয়াল স্ট্রিট জার্নাল' জার্নাল আরও জানিয়েছে, ইয়াহুর পরিচালনা পরিষদ আগামী শুক্রবার বিষয়টি নিয়ে আলোচনায় বসতে পারে। তবে দর কষাকষির মাধ্যমে দাম বাড়ানো ছাড়াও তারা অন্যান্য বিকল্পও বিবেচনা করছে। এজন্য তারা গুগলের সঙ্গেও আলোচনা করতে পারে।

গ্লোবাল ক্রাউন ক্যাপিটালের বিশ্লেষক মার্টিন পাইকোনেন বলেন, "ইয়াহুকি আসলেই শেয়ার প্রতি ৪০ ডলারের নিচে দাম পেলে বিক্রি করবে না? তা হয়ত না। যদি তাই হয় তাহলে এটা বেশি দাম পাওয়ার জন্য দর কষাকষির কোনো কৌশল হতে পারে না।"

তিনি বলেন, "বরং আমার কাছে মনে হয়েছে দর কষাকষির পাল্টা পদ্ধতি অনুসরণ করছে। তারা হয়ত শেয়ার প্রতি ৩৫-৩৬ অথবা ৩৭ ডলার দর পেলেই ছেড়ে দেবে।"

সা