জাকার্তা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স ) - ঝড় ও বন্যায় ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ১২ জন নিহত হয়েছে। রোববার এক স্বাস্থ্য কর্মকর্তা একথা জানিয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরী সেবা কেন্দ্রের প্রধান রুস্তম পাকায়া জানান, ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় গত দু'দিনে পূর্ব জাভার দু'টি জেলায় কমপক্ষে আট জন নিহত হয়েছে।
তিনি আরও জানান, "শনিবার একটি বৈদ্যুতিক খুঁটির নিচে চাপা পড়ে চার জন নিহত হয়। ঝড়ে বৈদ্যুতিক খুঁটিটি ভেঙে একটি গাড়ির ওপর পড়ে এবং গাড়ির চার আরোহী নিহত হয়। তারা তখন বেকাসিতে যাচ্ছিল।"
উল্লেখ্য,ইন্দোনেশিয়া প্রতি বছর বর্ষা মৌসুমে বন্যা এবং ভূমিধ্বসের শিকার হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১১৫৭ঘ.
bdnews24