ইসলামাবাদ, ফেব্র"য়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে শনিবার একটি নির্বাচনী সমাবেশে সন্দেহভাজন এক আত্মঘাতী বোমা হামলায় ১৬ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছে। প্রাদেশিক সরকারের এক মন্ত্রী একথা একথা জানিয়েছেন। একইদিন রাজধানী ইসলামাবাদে আইনজীবীদের এক বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করতে জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করেছে পুলিশ।
উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের তথ্যমন্ত্রী ইমতিয়াজ জিল্লানি ঘটনাস্থল থেকে রয়টার্সকে বলেন, "আমরা তিনজন নিরাপত্তাকর্মীসহ ১৬ জন নিহত এবং ২৫ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছি।"
প্রদেশের চারসাদ্দা শহরে আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) সমাবেশে এ হামলা হয়। এ সময় সমাবেশে আগতদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন দলটির প্রাদেশিক নেতা আফরাসিয়াব খাত্তাক। ডন টেলিভিশনকে তিনি জানিয়েছেন, হামলায় তার কোনো ক্ষতি হয়নি।
তিনি বলেন, "আমার সমাবেশে একটি বিস্ফোরণ হয়। একটি বিকট শব্দ হয় এবং আমি দেখলাম কিছু লোক আঘাত পাচ্ছে। আমি ভাল আছি।"
পাকিস্তানে আগামী ১৮ ফেব্র"য়ারির সাধারণ নির্বাচনে দেশটির অন্যান্য ইসলামী দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে অংশ নিচ্ছে এএনপি।
প্রসঙ্গত, এ বছরের ৮ জানুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু দেশটির বিরোধীদলীয় নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো গত ২৭ ডিসেম্বর এক নির্বাচনী সমাবেশ শেষে ফেরার পথে আত্মঘাতী হামলায় নিহত হওয়ার পর তা স্থগিত করা হয়। পরবর্তীতে নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/২১৪৪ ঘ.
bdnews24