২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ার্ল্ড প্রেস ফটো পুরস্কার জিতেছে ক্লান্ত মার্কিন সেনার ছবি

আফগানিস্তানের একটি বাঙ্কার থেকে তোলা মানসিক ও শারিরিকভাবে বিধ্বস্ত এক মার্কিন সেনার আলোকচিত্র এ বছর সংবাদ চিত্র বিভাগে 'ওয়ার্ল্ড প্রেস ফটো' পুরস্কার জিতেছে। ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনে ছাপানো ওই ছবিটি তোলেন ব্রিটিশ আলোকচিত্রী টিম হিদারিনটন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2008, 12:10 PM

Updated : 26 Aug 2022, 01:21 PM

আমাস্টারডাম, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের একটি বাঙ্কার থেকে তোলা মানসিক ও শারিরিকভাবে বিধ্বস্ত এক মার্কিন সেনার আলোকচিত্র এ বছর সংবাদ চিত্র বিভাগে 'ওয়ার্ল্ড প্রেস ফটো' পুরস্কার জিতেছে। ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনে ছাপানো ওই ছবিটি তোলেন ব্রিটিশ আলোকচিত্রী টিম হিদারিনটন। বিচারকেরা ছবিটিকে বর্ণনা করেছেন 'একজন পরিশ্রান্ত মানুষের' এবং 'একটি পরিশ্রান্ত জাতির' চিত্র হিসেবে। সেই সঙ্গে তারা আরও বলেন, "দুনিয়াজুড়ে অসংখ্য সংঘাত দেখে বিশ্বের মানুষও ক্লান্ত।" প্রধান বিচারক গ্যারি নাইট বলেন, "এটি চমৎকার আলোকচিত্র।" তিনি আরও বলেন, "আমরা সবাই এই আলোকচিত্রটির সঙ্গে জড়িত। এটা একজন মানুষের সীমারেখার শেষে এসে দাঁড়ানোর ছবি।" গ্যারি আরও বলেন, "বিশ্বব্যাপী সংঘর্ষ দেখে আমি এবং আমর মনে হয় আপনিও যেমনটা ক্লান্ত অনুভব করেন এই আলোকচিত্র তা উপস্থাপন করে।" ২০০৭ সালের এই চিত্র পুরস্কার ২৩টি দেশের ৫৯ জন আলোকচিত্রীকে পুরস্কৃত করেছে। স্পট নিউজের একক ও স্টোরি বিভাগে প্রথম পুরস্কারসহ গেটি ইমেজেস জিতেছে পাঁচটি পুরস্কার। এর মধ্যে আছে বেনজির ভুট্টো বোমা হামলায় নিহত হওয়ার আগের ছবি এবং একটি মৃত পাহাড়ি গরিলার ছবি। এই দুটি ছবিই তুলেছেন গেটি ইমেজের জন মূর। এ বছর রয়টার্সের কোন আলোকচিত্রী পুরস্কার লাভ করেনি। তবে তাদের প্রতিদ্বন্দ্বী এপি দুটি পুরস্কার জিতেছে। ম্যাগাজিন, সংবাদ সংস্থা এবং পশ্চিমা বিশ্বের নয় এমন গণমাধ্যম যারা ধীরে ধীরে আলোচনায় আসছে তাদের ছবি নিয়ে এই পুরস্কার আয়োজন করা হয়ে থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এফএইচবি/১৫৩১ঘ.