২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে তীব্র শীতে কমপক্ষে ৭৫০ জনের প্রাণহানি

তীব্র শীত ও ভারি তুষারপাতের কবলে পড়ে আফগানিস্তানে এ বছর ৭৫০ জনের বেশি লোক মারা গেছে। শনিবার এক সরকারি কর্মকর্তা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2008, 09:31 AM

Updated : 26 Aug 2022, 01:21 PM

কাবুল, ফেব্র"য়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - তীব্র শীত ও ভারি তুষারপাতের কবলে পড়ে আফগানিস্তানে এ বছর ৭৫০ জনের বেশি লোক মারা গেছে। শনিবার এক সরকারি কর্মকর্তা একথা জানিয়েছেন। আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিশনের কর্মকর্তা নূর পাড়শাহ কোহিস্তানি জানান, কয়েক দশকের মধ্যে এ বছর বেশি শীত পড়েছে এতে মানুষের পাশাপাশি প্রায় দুই লাখ ৩০ হাজার গবাদিপশুও মারা গেছে। রয়টার্সকে তিনি বলেন, "তীব্র শীত ও প্রচণ্ড তুষারপাতের কারণে দেশজুড়ে ৭৬৩ জন মারা গেছে।" দুর্যোগ ব্যবস্থাপনা কমিশনের এক বিবৃতিতে জানানো হয়েছে, তুষারপাতের কারণে পাঁচ শতাধিক বাড়ি বিধ্বস্ত এবং ৪০ হাজারের বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া সরকারি সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, এ বছর শীতে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে পশ্চিমাঞ্চলীয় হেরাত এবং বাদঘিস প্রদেশ। হাড়-কাঁপানো শীতের কারণে এখানকার অনেকের অঙ্গপ্রতঙ্গ কেটে ফেলতে হয়েছে। সংবাদ মাধ্যম সূত্রে আরও জানা গেছে, অভাবের তাড়নায় স