জাতিসংঘ, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স ) - সুদানের দারফুর পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং সেখানে পুরোমাত্রায় যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করে দিয়েছেন জাতিসংঘের দুই শীর্ষ কর্মকর্তা।
দারফুরে নিয়োজিত জাতিসংঘের বিশেষ প্রতিনিধি জান এলিয়াসন নিরাপত্তা পরিষদকে গত শুক্রবার জানান, শান্তি আলোচনার জন্য সুদানের বিদ্রোহী গ্র"পগুলোর অগ্রগতি খুবই সামান্য। শান্তি আলোচনার জন্য তারা এখনও পুরোপুরি প্রস্তুুত নয়।
পশ্চিম দারফুরের তিনটি শহরে গত শুক্রবার সেনাবাহিনী, বিমানবাহিনী এবং বিদ্রেহীদের মধ্যে সংঘর্ষের কথা উল্লেখ করে তিনি জানান, পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে।
এলিয়াসন সাংবাদিকদের বলেন, "পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বড় ধরণের সংঘর্ষ বেধে যেতে পারে। এই পরিস্থিতিতে রাজনৈতিক আলোচনাও চালানো সম্ভব নয়।"
জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যঁ-মারি গুয়েন্নো জানান, দারফুরে পরিকল্পনা মাফিক ২৬ হাজার শান্তিরক্ষী সেনা মোতায়েন বাধাগ্রস্ত হচ্ছে এবং পাঠালেও এই পরিস্থিতিতে তারা কতটা কাজ করতে পারবে তা নিয়েও আশঙ্কা রয়েছে।
গুয়েন্নো আরও জানান, পশ্চিম দারফুরে পুরো মাত্রায় যুদ্ধ ছড়িয়ে পড়তে যাচ্ছে বলে মনে হচ্ছে।
তিনি বলেন, "যুদ্ধের মধ্যে কাজ করা শান্তিরক্ষী বাহিনীর জন্য খুবই বিপদজনক। এই পরিস্থিতিতে শান্তিরক্ষীরা সংঘাত থামাতে সক্ষম হবে বলে মনে হয় না।"
তিনি সতর্ক করে দিয়ে আরও বলেন, পার্শ্ববর্তী দেশ চাদের পরিস্থিতি দারফুর সমস্যাকে আরও বাড়িয়ে তুলত পারে।
জাতিসংঘ সুদানের সরকার এবং বিদ্রোহী গ্র"পগুলোকে আলোচনায় বসার জন্য চাপ দিচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এফএইচবি/১৩১০ ঘ.
bdnews24