২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাদেন ও মোল্লা ওমর পাকিস্তানে তৎপর: মার্কিন কর্মকর্তা

আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন পাকিস্তানের আদিবাসী এলকা থেকে জঙ্গি তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এছাড়া পাকিস্তানের কোয়েটা শহরে অবস্থান নিয়ে আফগানিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে মোল্লা ওমর ও অন্যান্য তালেবান নেতারা। এক ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা গত শুক্রবার একথা জানিয়েছেন। তবে শনিবারই পাকিস্তান এ খবর প্রত্যাখান করে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2008, 06:25 AM

Updated : 26 Aug 2022, 01:21 PM

ওয়াশিংটন, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন পাকিস্তানের আদিবাসী এলকা থেকে জঙ্গি তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এছাড়া পাকিস্তানের কোয়েটা শহরে অবস্থান নিয়ে আফগানিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে মোল্লা ওমর ও অন্যান্য তালেবান নেতারা। এক ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা গত শুক্রবার একথা জানিয়েছেন। তবে শনিবারই পাকিস্তান এ খবর প্রত্যাখান করে দিয়েছে। পরিচয় প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা সাংবাদিকদের বলেন, বিন লাদেন ও তার সহকারি আইমান আল-জাওয়াহিরিসহ অন্যান্য তালেবান নেতারা আফগানিস্তান সীমান্তবর্তী পাকিস্তানের কেন্দ্রীয়ভাবে শাসিত আদিবাসী এলাকায় তৎপর আছে। তিনি বলেন, কোয়েটা শহর থেকে মোল্লা ওমর তালেবান নেতাদের জন্য কৌশলগত নির্দেশনা দিচ্ছেন। তার নির্দেশনা অনুযায়ী কাজ করছে তালেবান নেতারা। তবে এই বক্তব্যের পেছনে কোনো গোয়েন্দা সূত্রের কথা উল্লেখ করেননি ওই কর্মকর্তা। তিনি আরও জানান, আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন ও মোল্লা ওমর পাকিস্তানের আদিবাসী এলাকায় লুকিয়ে আছেন। ২০০১ সালে মার্কিন বাহিনীর অভিযানে তালেবান সরকারের পতন হওয়ার পর বিন লাদেন এবং ও মোল্লা ওমর আফগানিস্তান থেকে পালিয়ে যান। মার্কিন কর্মকতা জানান, আল-কায়েদা নেতাদের পাকিস্তানে অবস্থান সত্ত্বেও প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে গুরুত্বপূর্ণ মিত্র বলে মনে করছে মার্কিন প্রশাসন। তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মাদ সাদিক শনিবার বলেছেন, তালিকাভূক্ত জঙ্গিরা কোথায় আছে সে বিষয়ে যদি কোনো মার্কিন কর্মকর্তার কাছে কোনো খবর থাকে তবে তার উচিত পাকিস্তানকে তা জানানো। সাদিক বলেন, "কার্যকর গোয়েন্দা তথ্য থাকলে তা পাকিস্তানের সঙ্গে বিনিময় করা উচিত। এতে তাদেরকে নিস্ক্রিয় করা যাবে। এ ধরনের তথ্য না থাকলে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলা আপনার উচিত হবে না।" তিনি বলেন, ওই মার্কিন কর্মকর্তার বক্তব্য ঠিক নয়। জঙ্গিদের গ্রেপ্তারে যুক্তরাষ্ট্রের ঘোষিত পুরস্কারের কথা উল্লেখ করে সাদিক বলেন, "তিনি সঠিক হলে তার উচিত হবে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা না বলে পুরস্কারের অর্থ দাবি করা।" তিনি বলেন, জঙ্গি নেতারা কোথায় আছে পাকিস্তান তা জানে না। তবে "জানতে পারলে আমরা পদক্ষেপ নেব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এজে/১৭২২ ঘ.