২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মায়ের লালা থেকে এইডস আক্রান্ত হতে পারে শিশু

এইডস আক্রান্ত মায়ের লালা থেকে শিশুর মধ্যে এইচআইভি ভাইরাস সংক্রমণ ঘটতে পারে। উন্নয়নশীল দেশগুলোতে প্রায়ই খাবার অর্ধ চিবিয়ে তারপর শিশুকে খাওয়াতে দেখা যায় মায়েদের। অবশ্য গবেষকরা বলছেন, এইডস আক্রান্ত মায়ের লালা নয় বরং সেই লালা রক্তমিশ্রিত হলেই তা থেকে শিশুর এইচআইভি সংক্রমণ ঘটতে পারে। মার্কিন বিজ্ঞানীরা বুধবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2008, 12:10 PM

Updated : 26 Aug 2022, 01:21 PM

ওয়াশিংটন, ফেব্র"য়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স ) -- এইডস আক্রান্ত মায়ের লালা থেকে শিশুর মধ্যে এইচআইভি ভাইরাস সংক্রমণ ঘটতে পারে। উন্নয়নশীল দেশগুলোতে প্রায়ই খাবার অর্ধ চিবিয়ে তারপর শিশুকে খাওয়াতে দেখা যায় মায়েদের। অবশ্য গবেষকরা বলছেন, এইডস আক্রান্ত মায়ের লালা নয় বরং সেই লালা রক্তমিশ্রিত হলেই তা থেকে শিশুর এইচআইভি সংক্রমণ ঘটতে পারে। মার্কিন বিজ্ঞানীরা বুধবার একথা জানিয়েছেন। গবেষকরা জানান, মায়ের রক্তমিশ্রিত লালা শিশুর মুখের ভেতরের কোন কাটা,ক্ষতের মধ্য দিয়ে রক্তনালীতে চলে গেলে তা থেকে এইচআইভি সংক্রমণ ঘটে। যুক্তরাষ্ট্রের 'সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এ্যান্ড প্রিভেনশন' জানায়, তারা এরকম তিনটি ঘটনা সনাক্ত করেছন। এই ঘটনাগুলোর দুইটি মিয়ামিতে এবং একটি টেনিসির মেমফিসে ঘটে। ১৯৯৩-২০০৪ সালের মধ্যে এই জায়গাগুলোতে এভাবে খাবার খাওয়ানোর ফলে তিনটি শিশু এইচআইভি সংক্রমিত হয়। মিয়ামির ঘটনা দুটিতে মায়ের কাছ থেকে এবং টেনিসির ঘটনায় একজন আত্মীয়ের কাছ থেকে আক্রান্ত হয়। সে শিশুটির পরিচর্যাকারী ছিল। বোস্টনে আয়োজিত বিজ্ঞান সম্মেলনে গবেষণার এই ফল উপস্থাপন করেন গবেষকরা। একজনের দেহ থেকে অন্যজনের দেহে রক্ত সঞ্চালনের মাধ্যমে এইডস সংক্রমণের বিষয়টি গবেষণায় ইতোমধ্যেই প্রমাণিত হয়েছে। এবার আরেকটি নতুন পথে (দূষিত লালা থেকে) এইচআইভি সংক্রমণের বিষয়টি গবেষণা থেকে বেরিয়ে এল। উন্নয়নশীল দেশগুলোর জন্য এই গবেষণার ফল খুবই গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে তাই মায়েদেরকে শিশুদের খাবার পারতপক্ষে চিবিয়ে না খাওয়ানোরই পরামর্শ দিয়েছেন গবেষকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫২৫ঘ.