২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৪২ তামিল গেরিলা হত্যার দাবি শ্রীলংকার

শ্রীলংকার উত্তরাঞ্চলে শুক্রবার ৪২ জন তামিল গেরিলা হত্যার দাবি করেছে শ্রীলংকার সেনাবাহিনী। নিহতদের মধ্যে একজন ওই এলাকার তামিল নেতা বলেও জানায় তারা। সরকার ও তামিল গেরিলা অঞ্চল বিভক্তকারী সীমানায় বৃহস্পতিবার এই সংঘর্ষ হয়। ২৫ বছরের গৃহযুদ্ধে এটিই দুপরে মধ্যে সর্বশেষ সংঘর্ষ। বিশ্লেষকরা বলেছেন, এতে কোন পই জয়ী হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2008, 09:45 AM

Updated : 26 Aug 2022, 01:21 PM

কলম্বো, ফেব্র"য়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স ) শ্রীলংকার উত্তরাঞ্চলে শুক্রবার ৪২ জন তামিল গেরিলা হত্যার দাবি করেছে শ্রীলংকার সেনাবাহিনী। নিহতদের মধ্যে একজন ওই এলাকার তামিল নেতা বলেও জানায় তারা। সরকার ও তামিল গেরিলা অঞ্চল বিভক্তকারী সীমানায় বৃহস্পতিবার এই সংঘর্ষ হয়। ২৫ বছরের গৃহযুদ্ধে এটিই দুপরে মধ্যে সর্বশেষ সংঘর্ষ। বিশ্লেষকরা বলেছেন, এতে কোন পই জয়ী হয়নি। সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, নৌবাহিনী ত্রিনকোমালির পেরারুতে একটি গেরিলা দলের ওপরে হামলা চালায়।সেখানে দুইজন এলটিটিই গেরিলার মৃত দেহ পাওয়া গেছে। এদের মধ্যে একজন ওই এলাকার তামিল গেরিলা নেতা। তিনি আরও জানান, উত্তরাঞ্চলীয় জেলা জাফনা, ভাভুনিয়া এবং মান্নার জেলায় নৌবাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্ততপে ২৮ গেরিলা নিহত এবং ২৪ জন আহত হয়েছে । সেই সঙ্গে তিনি আরও জানান, এই সংঘর্ষে একজন নৌ সেনা নিহত এবং কমপে আরও আট জন আহত হয়েছে। দ্য লিবারেশন টাইগার্স অব তামিল ইলম ( এলটিটিই) ভারত সাগরের উত্তর-পূর্ব দ্বীপাঞ্চলে স্বাধীন তামিল রাষ্ট্রের জন্য লড়াই করে আসছে। তাদের কাছ থেকে এই সংঘর্ষ সম্পর্কে তাৎণিক কোন মন্তব্য পাওয়া যায়নি। এই সংঘর্ষে কতজন নিহত হয়েছে এবং আসলে কি ঘটেছে সে সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বিশ্লেষকরা বলছেন, সেনা বাহিনী তামিল গেরিলা নিহত এবং আহতের সংখ্যা বাড়িয়ে বলছে। সেনাবাহিনী এবং তামিল গেরিলাদের মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে জানুয়ারির মাঝামাঝিতে সরকারের আনুষ্ঠানিকভাবে যুদ্ধ বিরতি ভেঙে দেয়া। সেনাবাহিনী পূর্বাঞ্চলের একটি বিরাট অংশ তামিল গেরিলাদের কাছ থেকে দখল করে নিয়েছে। এখন তারা উত্তরাঞ্চল দখলের চেষ্টা করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৪০৮ঘ.