২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রমনির সরে দাঁড়ানো মানতে পারেননি অনেক রিপাবলিকান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসেবে মনোনয়ন লাভের প্রতিযোগিতা থেকে মিট রমনির সরে দাঁড়ানো মেনে নিতে পারেননি অনেক রিপাবলিকান। সুপার টুয়েসডে-তে ২১ টি রাজ্যের মধ্যে ১৪ টিতে পরাজয়ের পর ম্যাসাচুসেটসের সাবেক গভর্নর রমনি বৃহস্পতিবার সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2008, 08:54 AM

Updated : 26 Aug 2022, 01:21 PM

আটলান্টা, যুক্তরাষ্ট্র, ফেব্র"য়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসেবে মনোনয়ন লাভের প্রতিযোগিতা থেকে মিট রমনির সরে দাঁড়ানো মেনে নিতে পারেননি অনেক রিপাবলিকান। সুপার টুয়েসডে-তে ২১ টি রাজ্যের মধ্যে ১৪ টিতে পরাজয়ের পর ম্যাসাচুসেটসের সাবেক গভর্নর রমনি বৃহস্পতিবার সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তার অবর্তমানে এখন রিপাবলিকানদের সামনে থাকছেন জন ম্যাককেইন ও মাইক হুকাবি। কিন্তু দলীয় মনোনয়ন নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ১,১৯১ জন প্রতিনিধির মধ্যে ম্যাককেইন ইতিমধ্যেই নিজের পক্ষে ৭০৭ জন প্রতিনিধিকে পেয়ে যাওয়ায় ইভানজেলিক্যাল খ্রিস্টানদের সমর্থন নিয়ে এখনও প্রতিযোগিতায় টিকে থাকলেও মাইক হুকাবির জন্য তাকে পরাজিত করা প্রায় অসম্ভব। সুপার টুয়েসডে-তে ৯ টি রাজ্যে জয় পান ম্যাক কেইন, ৭ টিতে মিট রমনি এবং ৫ টিতে মাইক হুকাবি। অন্যদিকে, এযাবৎ রমনির পক্ষে প্রতিনিধি নির্বাচিত হন ২৯৪ জন এবং হুকাবির ১৯৫ জন। এ অবস্থায় রিপবালিকান শিবিরেরর জন্য অনেকটাই একমাত্র পছন্দ হয়ে উঠেছেন ম্যাককেইন। কিন্ত উদারপন্থী অবস্থানের কারণে অনেক রক্ষণশীল সমর্থকের কাছেই একজন ভাল ' রিপাবলিকান' হিসেবে বিবেচিত নন ম্যাককেইন। ভিয়েতনাম যুদ্ধের এক সাবেক মার্কিন বন্দি ৭১ বছর বয়সী ম্যাককেইন অবৈধ অভিবাসন নিয়ে উদার দৃষ্টিভঙ্গি পোষণ করেন। ২০০১ সালে প্রেসিডেন্ট বুশের কর নীতিরও বিরোধিতা করেন তিনি। আবার ২০০৩ সালে ধর্মীয় রক্ষণশীলদের "অসহিষ্ণুতার এজেন্ট" বলে মন্তব্য করেও ডানপন্থী রিপাবলিকান শিবিরে যথেষ্ট নিন্দিত হয়েছিলেন তিনি। রিপাবলিকান শিবিরের বর্তমান পরিস্থিতিতে কিছু ভোটার বলেছেন যে, হয় নির্বাচনী উত্তেজনা থেকে নিজেকে সরিয়ে নেবেন কিংবা এমনও হতে পারে যে ডেমোক্র্যাট ওবামাকে সমর্থন করবেন তারা। অবশ্য একটা বড় অংশই বলেছেন, এখন ব্যক্তি ম্যাককেইন-কে না হলেও 'ডেমোক্র্যাট হিলারি-ওবামাকে' ঠেকাতে 'রিপাবলিকানদের' ভোট দেবেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৪৩১ ঘ.