২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুলেট নয়, বিস্ফোরণে নিহত হন বেনজির: ব্রিটিশ পুলিশ

আততায়ীর বুলেট নয়, আত্মঘাতী বোমা বিস্ফোরণে মাথায় প্রচন্ড আঘাত পেয়েই নিহত হয়েছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। পাকিস্তানে বেনজির হত্যাকাণ্ড তদন্তকারী ব্রিটিশ পুলিশ তাদের এক প্রতিবেদনে একথা জানিয়েছে। ব্রিটিশ হাই কমিশন শুক্রবার এই প্রতিবেদনের সারসংক্ষেপ প্রকাশ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2008, 07:46 AM

Updated : 26 Aug 2022, 01:21 PM

ওয়াশিংটন, ফেব্র"য়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আততায়ীর বুলেট নয়, আত্মঘাতী বোমা বিস্ফোরণে মাথায় প্রচন্ড আঘাত পেয়েই নিহত হয়েছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। পাকিস্তানে বেনজির হত্যাকাণ্ড তদন্তকারী ব্রিটিশ পুলিশ তাদের এক প্রতিবেদনে একথা জানিয়েছে। ব্রিটিশ হাই কমিশন শুক্রবার এই প্রতিবেদনের সারসংক্ষেপ প্রকাশ করে। এর আগে গোয়েন্দা সংস্থা স্কটল্যান্ড ইয়ার্ডের এক কমকর্তার উদ্ধৃতি দিয়ে নিউ ইয়র্ক টাইমস পত্রিকা শুক্রবারের সংস্করণে ওই কথা জানায়। গত বছর ২৭ ডিসেম্বর রাওয়ালপিণ্ডির সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় বেনজির ভুট্টো নিহত হন। বিস্ফোরণের পরপরই ওই সমাবেশে বেশ কয়েক রাউন্ড গুলি বর্ষণের ঘটনাও ঘটে। কিন্তু বেনজির বোমার আঘাতে না কি গুলিতে নিহত হন-- এ নিয়ে শুরু থেকেই বিতর্ক ছড়িয়ে পড়ে। পাকিস্তান সরকারের ভাষ্য ছিল, বেনজির বিস্ফোরণে মাথায় আঘাত পেয়ে মারা গেছেন। কিন্তু বেনজিরের দল ও স্বামী আসিফ আলী জারদারির ভাষ্য ছিল, বেনজির বুলেটের আঘাতে নিহত হয়েছেন। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ এবং আলোকচিত্র থেকে এক আততায়ীকে বেনজিরকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে দেখা গেছে বলেও দাবি ওঠে। কিন্তু সরকার ওই দাবি নাকচ করে দেয়। কোনো ময়নাতদন্ত ছাড়াই তড়িঘড়ি বেনজিরের লাশ দাফন করা হলে ওই বিতর্ক আরও জোরদার হয়। এখন ব্রিটিশ পুলিশের ওই তদন্ত প্রতিবেদনে সরকারের ভাষ্যই সত্য প্রমাণিত হচ্ছে। নিউ ইয়র্ক টাইমস জানায়, শুক্রবারই বেনজিরের পরিবার এবং পাকিস্তান সরকারের কাছে তদন্ত প্রতিবেদন হস্তান্তর করার কথা রয়েছে ব্রিটিশ পুলিশ 'স্কটল্যান্ড ইয়ার্ড' এর। প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণে মাথায় প্রচণ্ড আঘাতের কারণেই বেনজির নিহত হন। তবে স্কটল্যান্ড ইয়ার্ড কিভাবে এ বিষয়ে নিশ্চিত হয়েছে টাইমস'কে তার কোনো ব্যাখ্যা দেননি নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তা। প্রতিবেদন হস্তান্তরের আগে বৃহস্পতিবার প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে এ সম্পর্কে জানানো হয়েছে বলেও নিশ্চিত করেছেন তিনি। অধিকাংশ পাকিস্তানিই মনে করেন বেনজির হত্যাকাণ্ডের সঙ্গে সরকারের গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থার মুশাররফ সমর্থক কর্মকর্তা ও তার মিত্র রাজনীতিকরা জড়িত। স্কটল্যান্ড ইয়ার্ডের এ তদন্ত প্রতিবদেন বেনিজর হত্যা সম্পর্কে সরকারি ব্যাখ্যার কাছাকাছি। তবে পাকিস্তান সরকার ওই হামলার পেছনে দুইজন আততায়ী থাকার কথা বললেও ব্রিটিশ গোয়েন্দারা বলছেন, একজন আততায়ীই ওই হামলা চালিয়েছে। রাওয়ালপিণ্ডির এক উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা স