২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেনজির হত্যাকাণ্ডে দুই গুরুত্বপূর্ণ সন্দেহভাজন গ্রেপ্তার

পাকিস্তান সরকার বৃহস্পতিবার জানিয়েছে, আত্মঘাতী হামলায় নিহত পাকিস্তানের সাবেক প্রধনমন্ত্রীর বেনজির ভুট্টো হত্যাকাণ্ডের অন্যতম দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2008, 02:01 PM

Updated : 26 Aug 2022, 01:20 PM

ইসলামাবাদ, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তান সরকার বৃহস্পতিবার জানিয়েছে, আত্মঘাতী হামলায় নিহত পাকিস্তানের সাবেক প্রধনমন্ত্রীর বেনজির ভুট্টো হত্যাকাণ্ডের অন্যতম দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে নির্বাচনী সমাবেশ শেষে গাড়িতে ওঠার সময় হামলাকারীদের উপুর্যপুরি গুলি ও বোমা হামলায় নিহত হন বেনজির। সিন্ধু প্রদেশের ঘোরি খুদা বক্স গ্রামের পারিবারিক কবরস্তানে পরদিন তাকে সমাহিত করা হয়। বৃহস্পতিবার জেনজিরের চেহলাম পালন উপলক্ষে হাজার হাজার সমর্থ ঘুরি খুদা বক্স গ্রামে তার সমাধি ক্ষেত্রে হাজির হয়। শোকার্ত সমর্থকরা যখন বুক চাপড়ে হাহাকার করছে তখন সরকার ঘোষণা দিল বেনজির হত্যায় জড়িত সন্দেহে দু'জনকে আটক করা হয়েছে। রাওয়লপিন্ডি শহর থেকে তাদের আটক করা হয়েছে। গ্রেপ্তারের কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র জাভেদ ইকবাল চিমা বলেন, "এই দু'জনকে গ্রেপ্তারের ঘটনাটি গুরুত্বপূর্ণ। তদন্ত চলছে।" রাওয়ালপিন্ডির এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের নাম হাসনাইন ও রিফাকাত। তবে তাদের ব্যাপারে বিস্তারিত কিছু তিনি জানাননি। বেনজির নিহত হওয়ার পর পাকিস্তান সরকার জনায়, বোমা হামলার আগে সন্ত্রাসী তার ওপর তিন রাউন্ড গুলে ছোঁড়ে। তবে তিনি আসলে কিভাবে মারা গেছেন এবং কারা এ হমলা চালিয়েছে তা নিয়ে বিতর্ক এখনও থামেনি। সরকার, নিরাপত্তা বাহিনী, বেনজিরের দল এবং জঙ্গিরা একে অপরকে দায়ী করছে। প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ বেনজির হত্যা তদন্তে আন্তর্জাতিক সাহায্য প্রত্যাখান করায় তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি আন্তর্জাতিক সহযোগিতা লাভের জন্য গত রোববার পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তবে প্রেসিডেন্ট মুশাররফের অনুরোধে ব্রিটিশ পুলিশ স্কটল্যান্ড ইয়ার্ড বেনজির হত্যার তদন্ত চালিয়ে যাচেছ। তদন্তে প্রাপ্ত ফলাফল নিয়ে তারা আগামী কয়েক দিনের মধ্যে পাকিস্তানি তদন্তকারীদের সঙ্গে আলোচনায় বসতে পারে বলে আশা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৯১৯ ঘ.