২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেনজিরের মিশন শেষ করতে জীবনের ঝুঁকিও নেব: জারদারি

আত্মঘাতী হামলায় নিহত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী আসিফ আলী জারদারি বলেছেন, নির্বাচনে জিতে বেনজিরের মিশন শেষ করতে তিনি জীবনের ঝুঁকিও নেবেন। বৃহস্পতিবার জেনজিরের চেহলাম অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2008, 12:54 PM

Updated : 26 Aug 2022, 01:20 PM

ঘুরি খুদা বকস্, ফ্রেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আত্মঘাতী হামলায় নিহত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী আসিফ আলী জারদারি বলেছেন, নির্বাচনে জিতে বেনজিরের মিশন শেষ করতে তিনি জীবনের ঝুঁকিও নেবেন। বৃহস্পতিবার জেনজিরের চেহলাম অনুষ্ঠানে তিনি একথা বলেন। গত ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে একটি নির্বাচনী সমাবেশ শেষে গাড়িতে ওঠার সময় হামলাকারীদের উপুর্যপুরি গুলি ও বোমা হামলায় নিহত হন বেনজির। পরদিন তাকে সমাহিত করা হয় সিন্ধু প্রদেশের ঘোরি খুদা বক্স গ্রামের পারিবারিক কবরস্তানে। চেহলাম উপলক্ষে সাদা মারবেল পাথরে মোড়ানো বেনজিরের সমাধিক্ষেত্রে জড়ো হওয়া হাজার হাজার শোকার্ত সমর্থকের উদ্দেশ্যে জারদারি বলেন, "বেনজিরের মিশন শেষ করার আগে যদি আমি শহীদ হয়ে যাই তাহলে আপনারা আমাকে তার পাশেই সমাহিত করবেন।" পাকিস্তানে আগামী ১৮ ফেব্র"য়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ৮ জানুয়ারি নির্বাচনের দিন থাকলেও বেনজির নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে নির্বাচন পেছানো হয়। নির্বাচনে বেনজিরের দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) জিতলেও কে প্রধানমন্ত্রী হবেন সেটা এখনও অনিশ্চিত। তবে জারদারি গত বুধবারই জানিয়ে দিয়েছেন, প্রধানমন্ত্রী হতে তিনি ইচ্ছুক নন। পিপিপি সম্ভবত দলের ডেপুটি চেয়ারম্যান মাখদুম আমিন ফাহিমকে প্রধানমন্ত্রী বানাতে পারে। বেনজিরকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হওয়া প্রায় বিশ হাজার মানুষকে উদ্দেশ্য করে জারদারি বলেন, "নির্বাচনে লড়াই হবে বর্তমান অবস্থা এবং জনগণের মধ্যে।" জারদারি যখন সমাধিক্ষেত্রে প্রবেশ করার সময় জনতা শ্লোগান দেয় ' বেনজির অমর হোক'। এ সময় অনেকে কান্নায় ভেঙে পড়েন, কেউ কেউ বুক চাপড়ে শোক করতে থাকে। জারদারি বলেন, "জুলফিকার আলী ভুট্টো জীবন দিয়ে গেছেন, তার মেয়েও একই পথে হেঁটেছে। তাদের মিশন এগিয়ে নিতে আমি নিজে এবং দল সর্বাত্মক চেষ্টা করে যাব। চেহলামে বেনজিরের স্বামী ও পিপিপি'র যুগ্ম-চেয়ারম্যান জারদারি উপস্থিত থাকলেও বিদেশে বসবাসরত তার তিন সন্তানের কেউই এ অনুষ্ঠানে আসতে পারেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮৩৮ ঘ.