গাজা ফেব্র"য়ারি, ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ট্যাংক ও যুদ্ধবিমান নিয়ে ইসরায়েলের সেনারা বৃহস্পতিবার গাজায় আরেক দফা হামলা চালিয়ে হামাসের ৫ বন্দুকধারীকে হত্যা করেছে। হামাস ও হাসপাতালের কর্মকর্তারা একথা বলেছেন।
এর আগে মঙ্গলবার গাজায় ইসরায়েলি হামলায় ৯ হামাস গেরিলা নিহত হয়। হামাসের সশস্ত্র শাখা সোমবার ইসরায়েলে চালানো আত্মঘাতী হামলার দায় স্বীকারের পরিপ্রেেিত ইসরায়েল গাজায় নতুন করে দফায় দফায় এই হামলা শুরু করেছে।
গাজার অধিবাসীরা জানিয়েছে, ট্যাংক ও ভারী বুলডোজার নিয়ে ইসরায়েলি সেনারা বৃহস্পতিবার সীমানা পেরিয়ে জাবালিয়া শহরে প্রবেশ করে। বেইত হানুনেও তারা হামলা চালায়। বেইত হানুন থেকেও ফিলিস্তিনি গেরিলারা ইসরায়েলে রকেট হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
হামাস বলেছে, ইসরায়েলি সেনাদের সঙ্গে লড়াইয়ে তাদের ৫ জন সদস্য নিহত হয়েছে। হাসপাতাল কর্মকর্তারা বলেছেন, বেইত হানুনের একটি স্কুল ইসরায়েলি পেণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়ে গেছে। এতে এক শিক নিহত ও তার দুই সহকর্মী আহত হয়।
ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র নিশ্চিত করে জানিয়েছে যে তারা গাজায় অভিযান চালাচ্ছে। তবে এ ব্যাপারে তারা বিস্তারিত কিছু জানায়নি।
ইতোপূর্বে হামাস জানিয়েছে, গাজায় মঙ্গলবার নিহত ফিলিস্তিনিদের ৭ জনই নিহত হয়েছে ইসরায়েলের বিমান হামলায়। তারা তখন হামাসের একটি নিরপত্তা ভবনে আছরের নামাজ আদায় করছিলেন। এছাড়া, হামাসের অপর দুই সদস্যকে মিসর সীমান্ত এলাকায় গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা।
ইসরায়েল জানিয়েছে, দণি ইসরায়েলে ফিলিস্তিনিদের রকেট হামলার পাল্টা জবাব দিচ্ছে তারা।
গত জুনে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের অনুগত ফাতাহ সেনাদের হটিয়ে গাজার নিয়ন্ত্রণ নেয় হামাস।
হামাসের সশস্ত্র শাখা 'ইজ্জ এল-দ্বীন আল কাসাম ব্রিগেডস' দণি ইসরায়েলের দিমোনা শহরে সোমবার চালানো আত্মঘাতী হামলার দায় স্বীকার করে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে একটি বিবৃতি দিয়েছে।
ওই হামলায় হামলাকারীসহ এক ইসরায়েলি নারী নিহত হয়। সে সময় অপর এক হামলাকারীকে গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা।
হামাস জানিয়েছে, হামলাকারী দুজন পশ্চিম তীরের হেবরন শহরের বাসিন্দা। তাদের নাম মোহাম্মেদ আল-হেরবাবি এবং শাদি জেঘায়ের। এরা দুইজনই প্রায় দু'বছর ইসরায়েলে কারাবন্দি ছিলেন।
বিবৃতিতে 'ইজ্জ এল-দ্বীন আল কাসাম ব্রিগেডস' এর মুখপাত্র আবু উবাইদা বলেন, "দখলদারিত্বের মাধ্যমে নির্বিচারে হত্যাযজ্ঞের" পাল্টা জবাব হিসাবে ওই হামলা চালানো হয়েছে।" এসময় তিনি হামাস নেতা মাহমুদ আল-জহরের ছেলেসহ গাজার ১৮ জনকে হত্যার ইঙ্গিত দেন।
ইসরায়েলে ফিলিস্তিনি আত্মঘাতী বোমা হামলার পাল্টা জবাবে হামাসের রাজনৈতিক নেতাদের হত্যার নির্দেশ দিতে মঙ্গলবার ইসরায়েল সরকারকে আহ্বান জানান প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের দলের প্রভাবশালী আইনপ্রণেতা ও ইসরায়েলি পার্লামেন্টের 'ফরেইন অ্যাফেয়ার্স অ্যান্ড ডিফেন্স কমিটি'র সভাপতি জাচি হানেগবি।
বিবৃতিতে উবাইদা আরও বলেন, "আমরা হত্যার হুমকিকে ভয় পাই না। তবে তা গুরুত্বের সঙ্গে নেই এবং সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত হই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১২১৮ ঘ.
bdnews24