২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেনজিরের চল্লিশায় পাকিস্তানে শোক

পাকিস্তানের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী বেনজির ভুট্টোর চল্লিশায় নতুন করে নেমে এসেছে শোকের ছায়া। বেনজিরের পৈত্রিক ভিটায় তার জন্য আরও একবার শেষ দোয়া ও শ্রদ্ধা নিবেদন করতে বৃহস্পতিবার তার কবরের পাশে সমবেত হয়েছে হাজার হাজার শোকার্ত জনতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2008, 09:56 AM

Updated : 26 Aug 2022, 01:20 PM

ঘোরি খুদা বকস, পাকিস্তান, ফেব্র"য়ারি, ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী বেনজির ভুট্টোর চল্লিশায় নতুন করে নেমে এসেছে শোকের ছায়া। বেনজিরের পৈত্রিক ভিটায় তার জন্য আরও একবার শেষ দোয়া ও শ্রদ্ধা নিবেদন করতে বৃহস্পতিবার তার কবরের পাশে সমবেত হয়েছে হাজার হাজার শোকার্ত জনতা। ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে একটি নির্বাচনী সমাবেশ শেষে গাড়িতে ওঠার সময় হামলাকারীদের উপুর্যপুরি গুলি ও বোমা হামলায় নিহত হন বেনজির। পরদিন কোনো ময়না তদন্ত ছাড়াই তাকে সমাহিত করা হয় সিন্ধু প্রদেশের ঘোরি খুদা বক্স গ্রামের পারিবারিক কবরস্তানে। চল্লিশা উপলে বেনজিরের সমাধিেেত্রর চারপাশে তার বিশালাকৃতির সব প্রতিকৃতি টাঙানো হয়েছে। এর ফাঁকে ফাঁকে টানানো হয়েছে বেনজিরের দল পাকিস্তান পিপল্স পার্টির (পিপিপি) লাল, নীল ও কালো রঙের পতাকা। সমাধিত্রের বাইরের বিশাল মাঠে সমাবেত হয়েছে বেনজিরের হাজার হাজার শোকার্ত সমর্থক। সেখানে লাউডস্পিকারে করে বাজানো হচ্ছে বেনজিরের বিভিন্ন সময়ের ভাষণ এবং পবিত্র কোরআনের বাণী। চল্লিশায় বেনজিরের স্বামী ও পিপিপি'র যুগ্ম-চেয়ারম্যান আসিফ আলি জারদারি উপস্থিত থাকলেও বিদেশে বসবাসরত তার তিন সন্তানের কেউই এ অনুষ্ঠানে আসতে পারেননি। কর্তৃপ জানিয়েছে, বোমা হামলার আগে সন্ত্রাসী তার ওপর তিন রাউন্ড গুলে ছোঁড়ে। বেনজিরের মৃত্যুর কারণ ও এর জন্য কারা দায়ী তা নিয়ে প্রশ্ন ও বিতর্কের ঝড় এখনও থামেনি । প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ বেনজির হত্যা তদন্তে আন্তর্জাতিক সাহায্য প্রত্যাখান করায় তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি আন্তর্জাতিক সহযোগিতা লাভের জন্য রোববার পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তবে তিনি আসলে কিভাবে মারা গেছেন এবং কারা এ হমলা চালিয়েছে তা নিয়ে তৈরি হয়েছে ঘোর বিতর্ক। সরকার, নিরাপত্তা বাহিনী, বেনজিরের দল এবং জঙ্গিরা একে অপরকে দায়ী করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৫২৭ ঘ.