২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে আকস্মিক সফরে রাইস ও মিলিব্যান্ড

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড বৃহস্পতিবার আকস্মিক সফরে আফগানিস্তান পৌঁছেছেন। আফগানিস্তানে ন্যাটো সেনা সংখ্যা বৃদ্ধিতে অনিচ্ছুক মিত্রদের চাপ দেওয়ার উদ্দেশ্যে একতা প্রদর্শন করতে এ প্রতীকী সফর করছেন মার্কিন ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীদ্বয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2008, 08:31 AM

Updated : 26 Aug 2022, 01:20 PM

কাবুল, ফেব্র"য়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড বৃহস্পতিবার আকস্মিক সফরে আফগানিস্তান পৌঁছেছেন। আফগানিস্তানে ন্যাটো সেনা সংখ্যা বৃদ্ধিতে অনিচ্ছুক মিত্রদের চাপ দেওয়ার উদ্দেশ্যে একতা প্রদর্শন করতে এ প্রতীকী সফর করছেন মার্কিন ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীদ্বয়। এর আগে লন্ডন থেকে আসার পথে বিমানে রাইস সাংবাদিকদের বলেন, "খোলামেলাভাবে বললে, আমি আশা করছি, দেশটিতে অতিরিক্ত সেনা পাঠানো হবে। এছাড়া সেখানে আরও আফগান সেনা প্রয়োজন।" লিথুয়ানিয়ায় ন্যাটো প্রতিরক্ষামন্ত্রীদের দু'দিনব্যাপী বৈঠকের প্রাক্কালে সাংবাদিকদের রাইস আরও বলেন, জঙ্গিবিরোধী তৎপরতার জন্য সেনাবাহিনীকে যথেষ্ট শক্তিশালীর করার লক্ষ্যে ন্যাটো সদস্যদের একযোগে কাজ করা প্রয়োজন। রাইস ও মিলিব্যান্ড বৃহস্পতিবার আফগানিস্তানের রাজধানী কাবুলে পৌঁছানোর পর যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমানে করে দক্ষিণাঞ্চলীয় কান্দাহার শহরে গিয়েছেন। এ সফরে রাইস ও মিলিব্যান্ড ন্যাটো কমান্ডারদের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা করেছেন বলে জানা গেছে। প্রসঙ্গত, আফগানিস্তানের দক্ষিণাঞ্চল তালেবান জঙ্গিদের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত। আর এ এলাকাটির জঙ্গিবিরোধী তৎপরতায় আরও বেশি সেনা পাঠানোর জন্য ন্যাটোর সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তবে, তাদের এ আহ্বানে জার্মানির মতো অনেক ন্যাটো সদস্য সাড়া দেয়নি। আফগানিস্তান সফরের আগে বুধবার লন্ডনে রাইস ও মিলিব্যান্ডের মধ্যে বৈঠক হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৪১৪ ঘ.