২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীন-ভারত আফ্রিকার 'নতুন ঔপনিবেশিক প্রভু': জর্জ সরোজ

জ্বালানি তেল আর খনিজ সংগ্রহে উন্মুখ চীন ও ভারত আফ্রিকার নতুন ঔপনিবেশিক প্রভু হিসেবে আবির্ভূত হয়েছে। এক সময়ের ইউরোপীয় ঔপনিবেশিক প্রভুরা বিশ্বের দরিদ্রতম মহাদেশটিকে যেভাবে শোষণ করতো চীন এবং ভারতও এখন তাই করছে। হাঙ্গেরীয় বংশোদ্ভূত মার্কিন ধনকুবের এবং বিশ্বখ্যাত বিনিয়োগকারী জর্জ সরোজ মঙ্গলবার এক সাক্ষাৎকারে একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2008, 12:18 PM

Updated : 26 Aug 2022, 01:20 PM

ডাকার, ফেব্র"য়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জ্বালানি তেল আর খনিজ সংগ্রহে উন্মুখ চীন ও ভারত আফ্রিকার নতুন ঔপনিবেশিক প্রভু হিসেবে আবির্ভূত হয়েছে। এক সময়ের ইউরোপীয় ঔপনিবেশিক প্রভুরা বিশ্বের দরিদ্রতম মহাদেশটিকে যেভাবে শোষণ করতো চীন এবং ভারতও এখন তাই করছে। হাঙ্গেরীয় বংশোদ্ভূত মার্কিন ধনকুবের এবং বিশ্বখ্যাত বিনিয়োগকারী জর্জ সরোজ মঙ্গলবার এক সাক্ষাৎকারে একথা বলেছেন। ইউরোপ ও আমেরিকায় নিজেদের শিল্পায়নের জন্য সুলভ শ্রম নিশ্চিত করতে দাস সংগ্রহ থেকে শুরু করে করে হীরা আর সোনার লোভে একসময় ইউরোপীয় দেশগুলো আফ্রিকায় উপনিবেশ গড়ার প্রতিযোগিতায় নেমেছিল এবং আফ্রিকার বিশাল জনগোষ্ঠীকে তাদের প্রজায় পরিণত করেছিল। ১৯৫০ ও ১৯৬০ এর দশকে আফ্রিকান দেশগুলো একের পর এক স্বাধীনতা পেলেও তাদের সাবেক ইউরোপীয়-প্রভুরা এখনও প্রায়ই সেসব দেশে দুর্নীতিবাজ শাসক ও একনায়কদের সমর্থন দিয়ে থাকেন। ওদিকে, উপনিবেশ-উত্তর সময়ে আফ্রিকার রাজনীতিতে একটি মূল ইস্যু হয়ে দাঁড়ায় খনিজ সম্পদ। গত প্রায় এক দশক জুড়ে মূলত খনিজ সম্পদের দখল নিয়ে অ্যাঙ্গোলা থেকে শুরু করে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো পর্যন্ত যুদ্ধ ছড়িয়ে পড়ে। এসব ইস্যুতে সাবেক ঔপনিবেশিক শক্তি এবং ওই মহাদেশের বর্তমান বিনিয়োগকারী এবং স্থানীয় শাসকদের মধ্যে স্বার্থরক্ষার পারষ্পরিক জটিল সম্পর্কের বিষয়টি সামনে আসে। জর্জ সরোজ দাবি করেন, পশ্চিমা দেশ এবং বহুজাতিক কোম্পানিগুলো আফ্রিকার খনিজ শিল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়টি ভালভাবেই স্বীকার করে নিয়েছে। কিন্তু চীন ও ভারত আফ্রিকায় এসব শিল্পে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করলেও তারা এসব বিষয়ে কর্ণপাত করছে না। সেনেগালের রাজধানী ডাকারে রয়টার্সকে দেওয়া ওই সাক্ষাৎকারে সরোস বলেন, "ঔপনিবেশিক শক্তিগুলো যে ভুল করেছে তারাও (চীন-ভারত) একই ভুল করার প্রক্রিয়ায় রয়েছে।" সরোস বলেন, "এটা খুবই দুর্ভাগ্যজনক যে, পুরনো ঔপনিবেশিক শক্তিগুলো যেখানে তাদের ভুল শিকার করে নিচ্ছেন এবং ভুল শুধরে নেওয়ার চেষ্টা করছেন সেখানে নতুন ঔপনিবেশিক শক্তিগুলো আবার সেই একই ভুলের পুনরাবৃত্তি করছে।" সরোস আশাপ্রকাশ করেন, চীনা কোম্পানিগুলো তাদের বিনিয়োগের শর্ত আরও স্পষ্ট করার কথা বিবেচনা করবে। অবশ্য তিনি এটাও বলেন যে, চীনের কাঁচামালের চাহিদার কারণে আফ্রিকা মহাদেশ লাভবান হয়েছে এবং গত চার দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী প্রবৃদ্ধি অর্জনে তা সংশ্লিষ্ট দেশগুলোকে সহায়তা করেছে। জর্জ সরোস 'ফর্বস ম্যাগাজিনের' জরিপে ২০০৭ সালের ৮০ তম শীর্ষ ধনী নির্বাচিত হন। একইসঙ্গে অর্থনৈতিক এবং সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে নিজের অবদানের জন্য পশ্চিমা বিশ্বে সুপরিচিত তিনি। একজন শক্তিশালী অর্থনীতি-ভবিষ্যতবক্তা হিসেবে যেমন তিনি পরিচিত তেমনি শেয়ার মার্কেটের বিনিয়োগকারী এবং বিখ্যাত দাতব্য প্রতিষ্ঠানের প্রধান হিসেবেও তার পরিচিতি রয়েছে। গত বছর আফ্রিকা মহাদেশের বিভিন্ন সামাজিক প্রকল্পের জন্য প্রায় ৪৫ মিলিয়ন ডলার অনুমোদন করে তার প্রতিষ্ঠান 'সরোজ ফান্ড ম্যানেজম্যান্ট'। এসবের পাশাপাশি সোভিয়েত প্রভাব বলয় থেকে বেরিয়ে আসতে পোল্যান্ড এবং চেকোশ্লাভাকিয়ার রাজনৈতিক অঙ্গনে লাখ লাখ ডলার ছড়িয়ে দেওয়া এবং জর্জিয়ার রোজ রেভল্যুশনের অর্থ যোগানদাতা হিসেবেও আলোচিত এবং সমালোচিত দুটোই হয়েছেন সরোস। সোভিয়েত বিরোধী ভূমিকার মতোই ২০০৪ সালে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের দ্বিতীয় দফা নির্বাচিত হওয়া ঠেকাতে কোমর বেঁেধ মাঠে নেমেছিলেন সরোজ। সে সময়েও বুশ-বিরোধী প্রচারণায় তিনি বহু অর্থ ব্যয় করেছেন বলে কথিত আছে। বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭৪৫ ঘ.