২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টর্নেডো ও বজ্রঝড়ে যুক্তরাষ্ট্রে ২৬ জন নিহত

যুক্তরাষ্ট্রের িেদণর অঙ্গরাজ্যগুলোতে মঙ্গলবার টর্নেডো এবং ব্রজঝড়ে কমপে ২৬ জন নিহত এবং বেশ কয়েক জন আহত হয়েছে। অনেক য়তিও হয়েছে বলে জানিয়েছে জরুরী সেবা সংস্থা এবং স্থানীয় গণমাধ্যমগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2008, 08:52 AM

Updated : 26 Aug 2022, 01:20 PM

লিটল রক,আরাকানসাস,ফেব্র"য়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স ) - যুক্তরাষ্ট্রের িেদণর অঙ্গরাজ্যগুলোতে মঙ্গলবার টর্নেডো এবং ব্রজঝড়ে কমপে ২৬ জন নিহত এবং বেশ কয়েক জন আহত হয়েছে। অনেক য়তিও হয়েছে বলে জানিয়েছে জরুরী সেবা সংস্থা এবং স্থানীয় গণমাধ্যমগুলো। প্রলয়ঙ্কারী এই ঝড় আরাকানসাস, টেনিসি, কেনটাকি এবং মিসিসিপি অঙ্গরাজ্যের ওপর দিয়ে বয়ে গেছে। এর মধ্যে আরাকানসাস ও মিসিসিপিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাইমারির সুপার টুয়েসডের ভোট গ্রহণ চলছিল। আরাকানসাসের জরুরী সেবা সংস্থাগুলো জানিয়েছে, িেদণর মোট ৮ টি রাজ্যের ওপর দিয়ে টর্নেডো বয়ে গেছে। এতে ১১ জন নিহত হয়। টেনিসির সংবাদপত্র ন্যাসভাইল জানিয়েছে, টেনিসিতে কমপে ছয় জন নিহত এবং ২৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। লুইসভাইল কুরিয়ার জার্নাল জানিয়েছে, কেনটাকির একটি মোবাইল হোম পার্কে কমপে তিন জন নিহত হয়েছে। বেশ কয়েকটি গণমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাইমারির সুপার টুয়েসডে তে টেনিসির চারটি ভোট কেন্দ্র ঝড়ের পূর্বাভাস পেয়ে তাড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয়। আরাকানসাসের গভর্নর মাইক বিবি'র মুখপাত্র ম্যাট ডিকাপল জানান, আহতের সঠিক সংখ্যা সম্পর্কে আমাদের কাছে কোন তথ্য নেই। আমাদের কাছে বিভিন্ন রকম তথ্য আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১২২০ঘ.