জেনেভা, ফেব্র"য়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - প্রায় এক দশক পর আবারও জাতিসংঘের নিরস্ত্রীকরণ বিভাগ সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে 'নিরস্ত্রীকরণ বিষয়ক জাতিসংঘ কার্যালয়' হিসেবে পরিচিত ওই ফোরামের এক কর্মকর্তা সোমবার একথা জানিয়েছেন।
স্নায়ুযুদ্ধকালে পরাশক্তিগুলোর অস্ত্র প্রতিযোগিতা বন্ধ এবং বিশ্বব্যাপী অস্ত্রপ্রতিযোগিতা ছড়িয়ে পড়া রোধ করতে সক্রিয় ছিল ওই জাতিসংঘ ফোরাম।
২০০৭ সালে জাতিসংঘের 'নিরস্ত্রীকরণ বিষয়ক বিভাগ' বা 'ডিপার্টমেন্ট অব ডিসআরমামেন্ট অ্যাফেয়ার্স' এর সব দায়-দায়িত্বসহ যুগোপযোগী পদপে নেওয়ার অঙ্গীকার করে 'ইউএন অফিস ফর ডিসআরমামেন্ট অ্যাফেয়ার্স' হিসেবে নতুন যাত্রা শুরু করে জাতিসংঘ ফোরামটি।
বর্তমানে ৬৫টি দেশ এ ফোরামের সদস্য।
জেনেভায় সোমবার সংস্থাটির উপ মহাসচিব টিম কফলে বলেছেন, "অচলাবস্থা নিরসনে বিশাল কর্মযজ্ঞ হাতে নেওয়া হয়েছে।"
তিনি জানান, বিশ্বব্যাপী পরমাণু অস্ত্রের প্রধান উপাদান নিঃশেষযোগ্য পারমাণবিক দ্রব্যাদির উৎপাদন বন্ধ এবং মহাকাশে প্রথাগত অস্ত্র নিয়োজন বন্ধের ল্েয কয়েক সপ্তাহের মধ্যেই প্রস্তাব আনতে যাচ্ছে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের কর্মকর্তারা।
১৯৯৭ সালে রাসায়নিক অস্ত্র নিষিদ্ধ করতে একটি চুক্তি সম্পাদনই ছিল সংস্থাটির সর্বশেষ উল্লেখযোগ্য তৎপরতা।
চারটি মূল ইস্যু এ সংস্থার সামনে বড় চ্যালেঞ্জ হয়ে থাকলেও তার সে বিষয়ে এযাবৎ কোনো সাফল্যই পায়নি তারা। এগুলো হল নিঃশেষযোগ্য পারমাণবিক দ্রব্যাদির উৎপাদন বন্ধ, মহাকাশে প্রথাগত অস্ত্র নিয়োজন বন্ধ, পরমাণু শক্তিধর নয় এমন দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক পরমাণু নিরস্ত্রীকরণ।
ভারত ও ইরানের মতো মাঝারি শক্তিধর দেশগুলো এ চারটি েেত্রই অগ্রগতি চাইলেও মূলত যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের বিরোধিতার কারণেই এসব বিষয়ে কার্যকর পদপে নেওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৮০৮ ঘ.
bdnews24