২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুষারপাতে বিপর্যস্ত চীনে নববর্ষ উদযাপনের প্রস্তুতি

চীনে আগামীকাল বুধবার শুরু হচ্ছে চন্দ্র নববর্ষ বা বসন্ত উৎসব। কিন্তু প্রচণ্ড তুষারপাতে ভেঙে পড়া বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মঙ্গলবারও পুরোপুরি ঠিক হয়নি। এ অবস্থায় প্রচণ্ড শীতের মধ্যে বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির ঘাটতি নিয়েই নববর্ষ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে লাখ লাখ চীনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2008, 10:20 AM

Updated : 26 Aug 2022, 01:20 PM

কাইলি, চীন, ফেব্র"য়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - চীনে আগামীকাল বুধবার শুরু হচ্ছে চন্দ্র নববর্ষ বা বসন্ত উৎসব। কিন্তু প্রচণ্ড তুষারপাতে ভেঙে পড়া বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মঙ্গলবারও পুরোপুরি ঠিক হয়নি। এ অবস্থায় প্রচণ্ড শীতের মধ্যে বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির ঘাটতি নিয়েই নববর্ষ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে লাখ লাখ চীনা। বসন্ত উৎসবের দীর্ঘ ছুটিতে চীনের বিভিন্ন প্রদেশের দরিদ্র অভিবাসী শ্রমিকরা গ্রামের বাড়ির প্রিয়জনদের সঙ্গেই কাটান। কিন্তু এবার দেশের বিভিন্ন এলাকায় ভয়াবহ তুষারপাতের কারণে পথে আটকা পড়েছে বহু মানুষ। তাই উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে বাড়ি ফিরতে পারছেন না অনেকেই। কয়েকদিন আগে বাড়ির পথে যাত্রা করেও অনেকেই মঙ্গলবার দুপুর পর্যন্ত গন্তব্যে পৌঁছতে পারেননি। মধ্য জানুয়ারি থেকে পূর্ব, মধ্য ও দক্ষিণাঞ্চলে তুষারপাত শুরু হওয়ায় সেখানকার অনেক ঘর-বাড়ি ভেঙে গেছে। নষ্ট হয়ে গেছে ওইসব অঞ্চলের খাদ্যশস্য এবং বিঘি