গাজা, ফেব্র"য়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - দক্ষিণ ইসরায়েলে সোমবার চালানো আত্মঘাতী বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছে ফিলিস্তিনি সংগঠন হামাসের সশস্ত্র শাখা। হামাসের একটি সূত্র রয়টার্সকে একথা জানিয়েছে।
এ হামলায় এক ইসরায়েলি নারীসহ দুই ফিলিস্তিনি নিহত হয়।
হামাসের সূত্রটি জানায়, ইসরায়েলের দিমোনা শহরে ওই হামলা চালানোর সময় যে দুই ফিলিস্তিনি নিহত হয় তারা হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকার বাসিন্দা নয়। তারা পশ্চিম তীরের হেবরন শহরের বাসিন্দা। এ বিষয়ে আর কোনো বিস্তারিত জানা যায়নি।
এর আগে সর্বশেষ ২০০৪ সালের আগস্ট মাসে ইসরায়েলের ভেতরে আত্মঘাতী হামলার দায়িত্ব স্বীকার করেছিল হামাসের সশস্ত্র শাখা। দক্ষিণ ইসরায়েলের বীরশেবা শহরের দুটি বাসে চালানো ওই হামলায় ১৬ জন নিহত এবং ১০০ জন আহত হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১১৩১ ঘ.
bdnews24