২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজা সীমান্তে মিসরীয় বাহিনী--ফিলিস্তিন গুলিবিনিময়

গাজা-মিসর সীমান্তে সোমবার মিসরীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে ফিলিন্তিনি বন্দুকধারীদের গুলিবিনিময় হয়েছে। এতে মিসরের নিরাপত্তা বাহিনীর দুজন সদস্য আহত হয়েছে। তাদেরকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এক মিসরীয় প্রত্যক্ষদর্শী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2008, 04:23 PM

Updated : 26 Aug 2022, 01:19 PM

রাফাহ, গাজা, ফেব্র"য়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গাজা-মিসর সীমান্তে সোমবার মিসরীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে ফিলিন্তিনি বন্দুকধারীদের গুলিবিনিময় হয়েছে। এতে মিসরের নিরাপত্তা বাহিনীর দুজন সদস্য আহত হয়েছে। তাদেরকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এক মিসরীয় প্রত্যক্ষদর্শী। কায়রো ফিলিস্তিনি গেরিলাদের ভেঙে ফেলা সীমান্ত প্রাচীর বন্ধ করে দেওয়ার একদিন পর এই সংঘর্ষের ঘটনা ঘটল। রাফাহ সীমান্ত ক্রসিংয়ে এটি বড় ধরনের সংঘর্ষ বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। মিসরের নিরাপত্তা বাহিনী সীমান্তে মানুষের ঢল রুখে দাঁড়াতে গেলে উভয়পক্ষে সংঘর্ষ বাধে। উল্লেখ্য, ফিলিস্তিনি গেরিলা দল হামাস ২৩ জানুয়ারিতে মিসরের সঙ্গে গাজার সীমান্ত প্রাচীর ভেঙে ফেললে খাবার ও জ্বালানির সন্ধানে ওই পথ দিয়ে মিসরে ঢুকে পড়ে হাজার হাজার ফিলিস্তিনি। রোববার মিসরীয় বাহিনী কাঁটাতার ও ধাতব ব্যারিকেড দিয়ে রাফাহ সীমান্ত বন্ধ করে দেয়। মিসর কর্তৃপক্ষ রোববার জানিয়েছে, যেসব মিসরীয় গাজায় গেছে এবং যে সমস্ত গাজাবাসী মিসরে এসেছে তাদের নিজ নিজ বাড়ীতে ফিরতে দেওয়া হবে। উল্লেখ্য, গাজা সীমান্ত পেরিয়ে হাজার হাজার ফিলিস্তিনির মিসরে ঢোকার চেষ্টা বন্ধে কায়রোর কাছ থেকে চাপের মুখে আছে হামাস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৫১ঘ.