২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় ইসরায়েলি বিমান হামলার অভিযোগ হামাসের

গাজায় এক ঊর্ধ্বতন ফিলিস্তিনি গেরিলার ওপর সোমবার ইসরায়েলি বিমান হামলার অভিযোগ করেছে হামাস। হামলায় ওই ফিলিস্তিনি গেরিলাসহ অন্য আরও দুজন আহত হয়। হামাসের এক সূত্র একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2008, 12:28 PM

Updated : 26 Aug 2022, 01:19 PM

গাজা, ফেব্র"য়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গাজায় এক ঊর্ধ্বতন ফিলিস্তিনি গেরিলার ওপর সোমবার ইসরায়েলি বিমান হামলার অভিযোগ করেছে হামাস। হামলায় ওই ফিলিস্তিনি গেরিলাসহ অন্য আরও দুজন আহত হয়। হামাসের এক সূত্র একথা জানিয়েছেন। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর দিমোনায় ফিলিস্তিনি আত্মঘাতী বোমা হামলার কয়েক ঘন্টা পরই আমির কারমৌত অব দ্য পপুলার রেসিসটেন্স কমিটি (পিআরসি)'র ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইসরায়েল। বিমান থেকে এই হামলার কথা নিশ্চিত করেছে ইসরায়েলের সেনা মুখপাত্র। এ হামলা পিআরসি'র সদস্যকে লক্ষ্য করেই চালানো হয়েছে বলে জানান তিনি। পিআরসি প্রায়ই গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা চালিয়ে থাকে বলে অভিযোগ রয়েছে। তবে দিমোনায় আত্মঘাতী হামলা চালানোর দায় যারা স্বীকার করেছে পিআরসি তাদের দলে নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮২৪ঘ.