জেরুজালেম, ফেব্র"য়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - দক্ষিণ ইসরায়েলের দিমোনা শহরে সোমবার সন্দেহভাজন এক আত্মঘাতী বোমা হামলাকারী হামলা চালিয়েছে। এতে অন্ততপক্ষে তিনজন মারা গেছে। স্বেচ্ছাসেবী সংস্থা জাকা (জেডএকেএ) একথা জানিয়েছে।
এদিকে, ইসরায়েলের আর্মি বেতার জানিয়েছে, দিমোনার শিল্প এলাকার বিস্ফোরণটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলেও হয়ে থাকতে পারে।
এ বিষয়ে রাভিতাল নামের সেখানকার এক দোকানমালিক আর্মি বেতারকে জানান, "আমরা একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছি এবং লোকজন দৌড়াচ্ছে।"
তিনি আরও বলেন, "আমি মানুষের ছিন্ন-ভিন্ন দেহাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে পড়তে দেখেছি।"
তবে, এ ঘটনা সম্পর্কে ইসরায়েলি পুলিশের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বিবৃতি পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৫৩৯ ঘ.
bdnews24