কলম্বো, ফেব্র"য়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - শ্রীলংকায় সোমবারের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। রাজধানী কলম্বোর অনুষ্ঠানে এ হামলা চালানো হবে। 'ইল্লালান ফোর্সেস' নামের এক সংগঠনের একজন সদস্য সোমবার সকালে রায়টার্সকে টেলিফোনে এ হুমকির কথা জানিয়েছেন।
এদিকে, শ্রীলংকার সেনাবাহিনী জানিয়েছে, 'ইল্লালান ফোর্সেস' হচ্ছে তামিল টাইগার গেরিলাদের একটি সাংকেতিক নাম। এ নামে মাঝে মধ্যেই তারা রাজধানীতে হামলা চালিয়ে থাকে। যেমন রোববার রেল স্টেশনে চালানো বোমা হামলা।
আজ সোমবার ব্রিটিশ উপনিবেশ থেকে শ্রীলংকার স্বাধীনতা লাভের ৬০ তম বার্ষিকী।
টেলিফোনে রয়টার্সকে ওই হুমকির কথা জানানোর সময় ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, এলটিটিই'র সঙ্গে তাদের যোগাযোগ আছে কি না। কিন্তু ওই প্রশ্নের কোনো জবাব না দিয়ে তিনি চুপ করে থাকেন এবং টেলিফোন রেখে দেন।
(বিস্তারিত আসছে)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/১১২৪ ঘ.
bdnews24