আঙ্কারা, ফেব্র"য়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- মুসলিম রীতিতে মেয়েদের মাথায় স্কার্ফ পরার বিরোধীরা দেশে বিভক্তি সৃষ্টি করছে বলে দোষারোপ করেছেন তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান। তুরস্কে মেয়েদের মাথায় স্কার্ফ পরার ওপর কয়েক দশক পুরোনো নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সরকারের পরিকল্পনার বিরোধীতা করছে ধর্মনিরপেক্ষবাদীরা। কিন্তু তাদের এই বিরোধিতা ধর্মনিরপেক্ষ দেশ তুরস্কে বিভক্তি সৃষ্টি করছে বলেই মনে করছেন এরদোয়ান।
শনিবার ইস্তাম্বুলে এক বক্তৃতায় এরদোয়ান বলেছেন, "দেশের ধর্মনিরপেক্ষতা ধ্বংস হবে, তুরস্ক ধর্মীয় রাষ্ট্র হয়ে যাবে, এর প্রজাতন্ত্রের মৌলিক মূল্যবোধ ধ্বসে পড়বে কিংবা যারা মাথায় স্কার্ফ পরে না তারা চাপের মুখে পড়বে বলে যারা মনে করছেন তাদের উদ্দেশে আমি কিছু কথা বলতে চাই। আর তা হল, যারা আপনাদের মতো করে ভাবে না কিংবা আপনাদের মতো পোশাক পরে চলতে চায় না---- তাদেরকে এই দেশের এবং ধর্মনিরপেক্ষতার শত্র" জ্ঞান করে আপনারা কি সমাজে ভিবক্তি ছড়াচ্ছেন না?"
মাথায় স্কার্ফ পরার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রতিবাদে শনিবার তুরস্কে বিক্ষোভ মিছিল করেছে ১ লাখেরও বেশি ধর্মনিরপেক্ষ তুর্কি। স্কার্ফের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে গেলে তুরস্কে কঠোর ইসলামী শাসনের পথ সুগম হবে বলে তাদের আশঙ্কা।
উল্লেখ্য, তুরস্কের প্রভাবশালী ধর্মনিরপেক্ষ স
bdnews24