জাকার্তা, ফেব্র"য়ারি, ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইন্দোনেশিয়ার প্রয়াত সাবেক প্রেসিডেন্ট সুহার্তোকে 'জাতীয় বীর' ঘোষণার আহ্বানের বিরুদ্ধে রোববার রাজধানী জাকার্তায় প্রতবাদ-বিক্ষোভ করেছে বিরোধীরা। ইন্দোনেশিয়ার সবচে বড় রাজনৈতিক দল গোলকার পার্টির কয়েকজন সদস্যসহ সুহার্তোর সমর্থকরা তাকে 'জাতীয় বীর' ঘোষণার আহ্বান জানালে বিরোধীরা এর প্রতিবাদ জানায়।
সুহার্তোর মৃত্যুর এক সপ্তাহের মাথায় ইন্দোনেশিয়ায় এ ঘটনা ঘটল।
৩২ বছর ইন্দোনেশিয়ার শাসন ক্ষমতায় থাকা স্বৈরশাসক সুহার্তো ১৯৯৮ সালে অর্থনৈতিক ও রাজনৈতিক বিশৃঙ্খলার মুখে ক্ষমতা থেকে উৎখাত হন। জটিল রোগে ভুগে গত শনিবার ৮৬ বছর বয়সে তিনি মারা যান।
দেশের প্রতি সুহার্তোর অবদানের জন্য তার সমর্থকরা তাকে জাতীয় বীর ঘোষণার আহ্বান জানালে বিরোধীরা সঙ্গে সঙ্গেই এর প্রতিবাদ জানিয়ে বলে, এই পদবীর যোগ্য তিনি নন।
বিরোধীদলীয় এক কর্মী মুস্তার বলেন, "আমরা সুহার্তোর বীর উপাধির প্রতিবাদ জানাত্ েএখানে সমবেত হয়েছি। কারণ, তিনি প্রেসিডেন্ট থাককালে মানবাধিকার লঙ্ঘনের বহু ঘটনা ঘটিয়েছিলেন।"
সহার্তোর মানবাধিকার লঙ্ঘনের শিকার হওয়া পরিবারগুলোতে নিহতদের কবর থেকে আনা প্রায় ১ হাজারটি পাথর প্রদর্শন করেছে জাকার্তা স্কয়ারে সমবেত বিক্ষোভকারীরা। তাদের অনেকের হাতে ছিল "সুহার্তোর বিচার চাই" লেখা প্ল্যাকার্ড। এসব প্ল্যাকার্ডে প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইয়োধোইয়োনোকে প্রশ্ন করে লেখা হয় "আপনার প্রতিশ্র"তি কোথায় গেল?"
উল্লেখ্য, সুহার্তোর শাসনের বৈধতা নিয়ে ইন্দোনেশিয়ায় জনগণ দ্বিধাবিভক্ত। সুহার্তো তার শসনামলে দারিদ্র্য দূরীকরণ এবং উন্নয়নের জন্য যেমন নন্দিত, তেমনি মানবাধিকার লঙ্ঘন এবং ব্যাপক দুর্নীতির জন্য তিনি নিন্দিতও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৪২ঘ.
bdnews24