২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাইওয়ানকে 'চড়া মূল্য' দিতে হতে পারে: চীন

জাতিসংঘ সদস্যপদ ইস্যুতে গণভোটের এক মাস আগে তাইওয়ানকে সতর্ক করে দিয়ে চীন বলেছে, তারা বিপদ ডেকে আনছে এবং এজন্য তাদের 'চড়া মূল্য' দিতে হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2008, 10:23 AM

Updated : 26 Aug 2022, 01:19 PM

বেইজিং, ফেব্র"য়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জাতিসংঘ সদস্যপদ ইস্যুতে গণভোটের এক মাস আগে তাইওয়ানকে সতর্ক করে দিয়ে চীন বলেছে, তারা বিপদ ডেকে আনছে এবং এজন্য তাদের 'চড়া মূল্য' দিতে হতে পারে। তাইওয়ান শুক্রবার এক ঘোষণায় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও চীনের বিরোধিতা সত্ত্বেও "তাইওয়ান" নামে জাতিসংঘ সদস্যপদ পাওয়ার প্রশ্নে ২২ মার্চ ভোট হবেই। তাইওয়ানের এই ঘোষণার প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় শনিবার এ হুমকি দিল চীন। গণভোট অনুষ্ঠানের ঘোষণাকে আনুষ্ঠানিক স্বাধীনতা লাভের পথে তাইওয়ানের প্রচেষ্টার তাৎপর্যপূর্ণ পদক্ষেপ অভিহিত করে চীন বলেছে, ওই গণভোট এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তির জন্য হুমকি। প্রসঙ্গত, চীন তাইওয়ানকে নিজেদের প্রদেশ হিসাবে বিবেচনা করে আসছে এবং ১৯৪৯ সালে চীনা গৃহযুদ্ধ শেষ হওয়ার পর থেকে স্বশাসিত দ্বীপটির ওপর সার্বভৌমত্বের দাবি জানিয়ে আসছে। একইসঙ্গে চীন প্রয়োজনে শক্তি প্রয়োগ করে হলেও তাইওয়ানকে মূল ভূখণ্ডের শাসনাধীনে আনার অঙ্গীকার করে আসছে। শনিবার এক যৌথ বিবৃতিতে চীনা কমিউনিস্ট পার্টির 'তাইওয়ান ওয়ার্ক অফিস' ও রাষ্ট্রীয় পরিষদের 'তাইওয়ান অ্যাফেয়ার্স অফিস' বলেছে, "গণভোট ইস্যুর অগ্রগতির বিষয়টিতে আমরা গভীরভাবে নজর রাখছি। চেন শুই-বিয়ানের নেতৃত্বাধীন কর্তৃপক্ষ একগুঁয়েভাবে বিপদ ডেকে আনলে নিশ্চিতভাবেই তাদেরকে চড়া মূল্য দিতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৫২৮ ঘ.