২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাবমেরিন ক্যাবল ঠিক হতে আরও সময় লাগবে

দুবাইয়ের কাছে সাগরতলের একটি স্থানে কাটা পড়া সাবমেরিন ক্যাবল মেরামত করা সম্ভব হচ্ছে না খারাপ আবহওয়ার কারণে। কাটা পড়া ওই 'ফ্যালকন' ক্যাবলটি ঠিক করার জন্য একটি মেরামতকারী জাহাজ দুবাই বন্দর থেকে রওনা দিতে প্রস্তুত থাকলেও সাগর উত্তাল থাকায় তা যাত্রা শুরুর অনুমতি পায়নি বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2008, 10:06 AM

Updated : 26 Aug 2022, 01:19 PM

মুম্বাই, ফেব্র"য়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - দুবাইয়ের কাছে সাগরতলের একটি স্থানে কাটা পড়া সাবমেরিন ক্যাবল মেরামত করা সম্ভব হচ্ছে না খারাপ আবহওয়ার কারণে। কাটা পড়া ওই 'ফ্যালকন' ক্যাবলটি ঠিক করার জন্য একটি মেরামতকারী জাহাজ দুবাই বন্দর থেকে রওনা দিতে প্রস্তুত থাকলেও সাগর উত্তাল থাকায় তা যাত্রা শুরুর অনুমতি পায়নি বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে। ওদিকে, মিসরের কাছে কাটা পড়া ক্যাবলটিও এখনও মেরামত হয়নি। ফলে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার ইন্টারনেট সংযোগ পুরোপুরি ঠিক হতে আরও সময় লাগবে। কাটা পড়া ক্যাবল দুটির পরিচালনা ও দেখাশোনাকারী প্রতিষ্ঠান ফ্ল্যাগ টেলিকম শনিবার গ্রিনিচ সময় সকাল ছয়টায় তাদের ওয়েবসাইটের সর্বশেষ তথ্যে-এ একথা জানিয়েছে। 'ফ্ল্যাগ (এফএলএজি) টেলিকম' ভারতের দ্বিতীয় বৃহত্তম মোবাইল কোম্পানি রিলায়েন্স টেলিকমের শতভাগ মালিকানাধীন প্রতিষ্ঠান। দুবাইয়ের কাছে শুক্রবার 'ফ্যালকন ক্যাবল' কাটা পড়ার বিষয়টি মধ্যপ্রাচ্যে গত কয়েকদিনের মধ্যে সাবমেরিন ক্যাবল বিপর্যয়ের তৃতীয় ঘটনা। এর আগে বুধবার মিসরের উত্তর উপকূলে আরেকটি ক্যাবল কাটা পড়ে। এছাড়া 'এসইএ-এমই-ডব্লিউই-ফোর' এবং 'ফ্ল্যাগ-ইউরোপ-এশিয়া' নামের আরও দুটি আন্তমহাদেশীয় ক্যাবলে বিপর্যয়ের কারণে গত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়াসহ এশিয়ার বিভিন্ন অঞ্চলে ইন্টারনেট যোগাযোগ বিঘি