২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকায় রেলস্টেশনে বোমা বিস্ফোরণ, ১০ জন নিহত

শ্রীলংকার রাজধানী কলম্বোর একটি রেল স্টেশনে রোববার এক সন্দেহভাজন তামিল টাইগার গেরিলার আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত একশ' জন। এছাড়া, রাজধানীর একটি চিড়িয়াখানায় অপর একটি বিস্ফোরণে আহত হয়েছে ৪ জন। সেনাবাহিনী একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2008, 09:56 AM

Updated : 26 Aug 2022, 01:19 PM

কলম্বো, ফেব্র"য়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - শ্রীলংকার রাজধানী কলম্বোর একটি রেল স্টেশনে রোববার এক সন্দেহভাজন তামিল টাইগার গেরিলার আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত একশ' জন। এছাড়া, রাজধানীর একটি চিড়িয়াখানায় অপর একটি বিস্ফোরণে আহত হয়েছে ৪ জন। সেনাবাহিনী একথা জানিয়েছে। শ্রীলংকার ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের আগ মুহূর্তে এই হমালা হল। উভয় হামলার জন্য বিদ্রেহী লিবারেশন টাইগারস অব তামিল ইলম (এলটিটিই) কে দায়ী করা হয়েছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে তামিল অধ্যুষিত এলাকা নিয়ে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দুই দশক ধরে সশস্ত্র সংগ্রাম করে আসছে এলটিটিই। তবে এই হামলার ব্যাপারে এলটিটিইর পক্ষ থেকে তাতক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিদ্রেহী সংগঠনটি এর আগেও জানিয়েছে, তারা বেসামরিক লক্ষ্যে হামলা চালায় না। মধ্য কলম্বোর ফোর্ট রেল স্টেশনে বিস্ফোরণের পর প্রত্যক্ষদর্শী এস ইলাঙ্গোভান বলেন, "টিকেট কেটে স্টেশনে ঢোকার পরপরই আমি বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পাই। তখন আমি অন্যদের সঙ্গে দৌড়ে স্টেশন থেকে বেরিয়ে আসি।" সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার উদয় নানায়েক্কারা জানান, দেশের স্বাধীনতার ৬০তম বার্ষিকী পালনের আগে কলম্বোবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এই বোমা হামলা চালানো হয়েছে বলে মনে হচ্ছে। তিনি বলেন, "সন্ত্রাসীরা চাইছে মানুষের মধ্যে ভীতি সঞ্চার করে স্বাধীনতার অনুষ্ঠান থেকে তাদের দূরে রাখতে।" মধ্য শ্রীলংকার দামবুল্লাহ শহরে এক বোমা হামলায় ১৮ জন নিহত এবং অর্ধশতাধিক লোক আহত হওয়ার একদিন বাদে কলম্বোয় পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটল। দামবুল্লার ওই বোমা হামলার জন্য এলটিটিই কে দায়ী করেছে সরকার। কলম্বোর দে&#2489