তিনলে পার্ক, ইলিনয়, ফেব্র"য়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের শিকাগোয় একটি বিপণি বিতানে শনিবার পাঁচ নারীকে গুলি করে হত্যা করেছে এক বন্দুকধারী।
শিকাগোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহরতলীর 'ব্র"কসাইড মার্কেটপ্লেস' বিপণি বিতানের লেন ব্রায়ান্ট নামে নারীদের একটি কাপড়ের দোকানে এ হত্যাযজ্ঞ চালিয়ে পালিয়ে যায় ওই ঘাতক।
পুলিশ জানিয়েছে, মনে হচ্ছে ওই বন্দুকধারী দোকানটিতে ডাকাতি করতে গিয়ে এ হত্যাযজ্ঞ চালিয়েছে।
এ ঘটনার পর একজন প্রত্যক্ষদর্শী দোকানটির বাইরে ওই বন্দুকধারীকে দেখতে পায়। পুলিশ জানিয়েছে, ওই প্রত্যক্ষদর্শীর তথ্যানুসারে তারা ঘাতককে খুঁজছে। তবে পুলিশ তাকে সনাক্ত করতে সক্ষম হয়নি।
তিনলে পার্ক পুলিশ সার্জেন্ট টি জে গ্রাডি সাংবাদিকদের বলেন, কাপড়ের দোকানটির পেছন থেকে তারা নিহতদের লাশ উদ্ধার করেছে।
পুলিশ নিশ্চিত করেছে যে নিহতদের মধ্যে দোকানটির একজন কর্মচারীও রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১১২৩ ঘ.
bdnews24