রাফাহ, গাজা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কায়রোর সঙ্গে আলোচনার মাধ্যমে গাজা-মিসর সীমান্ত বন্ধ করে দেবে হামাস। হামাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা শনিবার একথা জানিয়েছেন।
কায়রোতে আলোচনা শেষে গাজায় ফিরে হামাস কর্মকর্তা মাহমুদ আল-জাহের সাংবাদিকদের বলেন, "মিসরের সঙ্গে আমাদের সীমান্ত বন্ধ করে দেওয়ার জন্য আমরা এক সঙ্গে কাজ করে যাব।"
তিনি আরও বলেন "সীমান্তে আমরা নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করব এবং কায়রোর সহযোগিতায় আমরা ধীরে ধীরে তা বন্ধ করে দেব।"
ইসরায়েলের অবরোধের মুখে খাদ্য ও জ্বালানি সংকটে থাকা ফিলিস্তিনিদের মিসরে যাওয়ার পথ করে দিতে গত ২৩ জানুয়ারি রাফাহ সীমান্ত প্রাচীর ভেঙে ফেলে হামাস সদস্যরা। এরপর হাজার হাজার ফিলিস্তিনি খাবার ও জ্বালানি সংগ্রহে মিসরে ঢুকে পড়ে।
মিসর ভেঙে ফেলা সীমান্ত বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯৫০ ঘ.
bdnews24