২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় সেনা-পুলিশ সংঘর্ষে নিহত ৩

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে শনিবার সেনাবাহিনী ও পুলিশের মধ্যে সংঘর্ষে দুই পুলিশ ও এক সেনা নিহত হয়েছে। সেনাবাহিনী ও পুলিশ একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2008, 01:35 PM

Updated : 26 Aug 2022, 01:19 PM

জাকার্তা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে শনিবার সেনাবাহিনী ও পুলিশের মধ্যে সংঘর্ষে দুই পুলিশ ও এক সেনা নিহত হয়েছে। সেনাবাহিনী ও পুলিশ একথা জানিয়েছে। এক সেনাকে অপহরণের ঘটনায় ভুলবোঝাবুঝির ফলে সেনাবাহিনী একটি পুলিশ স্টেশনে হামলা চালালে এই সংঘর্ষ বাধে। প্রাদেশিক সেনা প্রধান মেজর জেনারেল রাসাইদ কুরনুয়েন অ্যাকুয়ারি টেলিফোনে রয়টার্সকে জানান, মালুকু প্রদেশের সিরাম দ্বীপের মাশহির একটি পুলিশ স্টেশন প্রায় একশ' সেনা ঘিরে ফেলে। এ সময় উভয় বাহিনীর মধ্যে গুলি বিনিময় হয়। তিনি আরও বলেন, "সংঘর্ষে এক সেনা ও দুই পুলিশ নিহত হয়েছে। এছাড়া এক সেনা ও এক পুলিশ মারাত্মকভাবে আহত হয়েছে।" আহতদের চিকিৎসার জন্য প্রাদেশিক রাজধানী এমবনে পাঠানো হয়েছে বলে তিনি জানান। তিনি আরও জানান, পুলিশ ও সেনাদের মধ্যে উত্তজনা কমাতে এমবন থেকে ঘটনাস্থলে আরও দুশ' সেনা পাঠানো হয়েছে। পুলিশের মুখপাত্র সিসনো আডিউইনটো জানিয়েছেন, পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে ভুলবোঝাবুঝির ফলে এই সংঘর্ষ হয়েছে। সেনাবাহিনীর সন্দেহ তাদের এক সদস্যকে পুলিশ অপহরণ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯২৭ ঘ.