২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আরও সপ্তাহখানেক

অর্ধ শতাব্দির মধ্যে সবচেয়ে ভয়াবহ তুষার ঝড়ের দুর্যোগ থেকে এ সপ্তাহেই মুক্তি পাচ্ছে না চীন। দেশটির সবচেয়ে বড় উৎসব চান্দ্র নববর্ষ কিংবা 'বসন্ত উৎসব' এর ছুটির ঠিক আগে এ দুর্যোগপূর্ণ আবহাওয়া মোকাবেলায় কয়েক লাখ সেনা মোতায়েন করা হয়েছে। আগামী ৭ ফেব্র"য়ারি থেকে চান্দ্র নববর্ষের ছুটি শুরু হওয়ার কথা চীনে। এদিকে, শনিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আরও এক সপ্তাহ ধরে চলবে এ দুর্যোগপূর্ণ আবওয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2008, 08:52 AM

Updated : 26 Aug 2022, 01:19 PM

শাওগুয়ান, চীন, ফেব্র"য়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - অর্ধ শতাব্দির মধ্যে সবচেয়ে ভয়াবহ তুষার ঝড়ের দুর্যোগ থেকে এ সপ্তাহেই মুক্তি পাচ্ছে না চীন। দেশটির সবচেয়ে বড় উৎসব চান্দ্র নববর্ষ কিংবা 'বসন্ত উৎসব' এর ছুটির ঠিক আগে এ দুর্যোগপূর্ণ আবহাওয়া মোকাবেলায় কয়েক লাখ সেনা মোতায়েন করা হয়েছে। আগামী ৭ ফেব্র"য়ারি থেকে চান্দ্র নববর্ষের ছুটি শুরু হওয়ার কথা চীনে। এদিকে, শনিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আরও এক সপ্তাহ ধরে চলবে এ দুর্যোগপূর্ণ আবওয়া। তুষার ঝড় ও বরফ শীতল ঠাণ্ডায় বিপর্যস্ত দক্ষিণ চীনের বিস্তীর্ণ এলাকায় গত কয়েক দিন ধরে নেই বিদ্যুৎ। পাশপাশি সেখানে চলছে খাদ্য সঙ্কট। তবে ইতিমধ্যেই পুনরায় রেল যোগাযোগ শুরু হওয়ায় রেল স্টেশনগুলোতে ঘরমুখী মানুষের ভিড় কমে এসেছে শনিবার। সরকারি বার্তাসংস্থা সিনহুয়া জানিয়েছে, যোগাযোগ ব্যবস্থা সক্রিয় রাখতে সাহায্য করা এবং বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে তিন লাখের বেশি সেনা এবং ১১ লাখ রিজার্ভ সেনা ও মিলিশিয়াকে মাঠে নামানো হয়েছে। তুষার ঝড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত প্রদেশগুলোর অন্যতম দক্ষিণাঞ্চলীয় হুনান প্রদেশের বিদ্যুৎ যোগাযোগ পুনস্থাপন করার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে মেরামত কর্মীরা। প্রদেশের ৪০ লাখ মানুষের শহর চেনঝউয়ে গত আটদিন ধরে বিদ্যুৎ নেই। এছাড়া, কমে আসছে সেখানকার পেট্রোল এবং খাদ্য সরবরাহ। চীনের জাতীয় গ্রিডের এক কর্মকর্তা ইন জিজুনের বরাত দিয়ে সিনহুয়া জানিয়েছে, "আমরা শনিবারের মধ্যে চেনঝউয়ে পুনরায় বিদ্যুত সরবরাহর চেষ্টা চালাচ্ছি।" এদিকে, শুক্রবার মধ্য, দক্ষিণ ও পূর্ব চীনে পুনরায় তুষারপাত শুরু হওয়ার প্রেক্ষিতে সরকার সতর্কতা জারি করে জানিয়েছে, আবাহওয়ার সঙ্কট এখনও চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। ত্রাণ তৎপরতার সমন্বয় করার লক্ষ্যে শুক্রবার চীনা মন্ত্রিপরিষদে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে জানানো হয়েছে, "সবচেয়ে জটিল সময় এখনও আসেনি। এখনও ভয়ানক পরিস্থিতি বিরাজ করছে।" শনিবার চীনের বাণিজ্যিক রাজধানী সাংহাইয়ে প্রায় ছয় ইঞ্চি তুষার জমে থাকতে দেখা গেছে। এছাড়া, প্রচণ্ড তুষারপাতের জন্য পার্শ্ববর্তী জিয়াংসু ও ঝেজিয়ংয়ে যান চলাচলের ওপর সতর্কতা জারি করা হয়েছে। তবে, শনিবার রাজধানী বেইজিংয়ে ঠাণ্ডা পড়লেও তুষারপাত হয়নি বলে খবর পাওয়া গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৪৩৮ ঘ.