ইয়াহু-কে কিনে নিতে চায় মাইক্রোসফট
৪৪ দশমিক ৬ বিলিয়ন ডলারে ইন্টারনেট সার্চ ইঞ্জিন ইয়াহু-কে কিনে নিতে চাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সফটওয়ার প্রস্তুতকারক প্রতিষ্ঠান মাইক্রোসফট। চিঠির মাধ্যমে ইয়াহু'র পরিচালনা পরিষদকে বৃহস্পতিবার এ প্রস্তাব দিয়েছে মাইক্রোসফট। প্রস্তাবে বলা হয়ে হয়েছে, নগদ অর্থ ও শেয়ারের মাধ্যমে এ কাজ সম্পাদন করতে চায় তারা।
