২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুশাররফকে ক্ষমতা ছাড়তে হবে: মুক্তিপ্রাপ্ত আইনজীবী

মুক্তিপ্রাপ্ত পাকিস্তানের সাবেক মন্ত্রী ও আইনজীবী এইতজাজ আহসান বলেছেন, প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে অবশ্যই ক্ষমতা ছাড়তে হবে। তিনি মাস বন্দী থাকার পর বৃহস্পতিবার মুক্তি পেয়ে তিনি একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2008, 02:02 PM

Updated : 26 Aug 2022, 01:18 PM

লাহোর, ফেব্র"য়ারি ০১ (বিবিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মুক্তিপ্রাপ্ত পাকিস্তানের সাবেক মন্ত্রী ও আইনজীবী এইতজাজ আহসান বলেছেন, প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে অবশ্যই ক্ষমতা ছাড়তে হবে। তিনি মাস বন্দী থাকার পর বৃহস্পতিবার মুক্তি পেয়ে তিনি একথা বলেন। গত ডিসেম্বরে আততায়ীর হাতে নিহত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর আমলে মন্ত্রীপরিষদের সদস্য এইতজাজ আহসানকে গত নভেম্বরে জরুরি অবস্থার মধ্যে গ্রেপ্তার করা হয়। গত বৃহস্পতিবার মুক্তি পাওয়ার পর শুক্রবার তিনি লাহোর হাইকোর্টে আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় আইনজীবীরা 'মুশাররফ বিদায় হও' বলে স্লোগান দেয়। আইনজীবীদের উদ্দেশ্যে এ সময় এইতজাজ আহসান বলেন, "বন্দী করে আমাদের মনোবল কমানো যাবে না। দেশে যা ঘটছে তাতে আমরা চুপ করে থাকতে পারি না।" তিনি আরও বলেন, "আমি মুশাররফকে বলছি, তাকে বিদায় নিতেই হবে এবং সেনাবাহিনীনে ব্যারাকে ফিরে যেতে হবে।" ১৯৯৯ সালে এক রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন তৎকালীন সেনা প্রধান জেনারেল পারভেজ মুশাররফ। গত বছরের মার্চে প্রধান বিচারপতিকে অপসারণ করে তিনি আইনজীবীদের বিক্ষোভের মুখে পড়েন। আইনজীবীরা দেশজুড়ে মুশাররাফ বিরোধী আন্দোলন গড়ে তোলে। গত অক্টোবরের প্রেসিডেন্ট নির্বাচনের বৈধতা নিয়ে আদালতের রায় বিপক্ষে যেতে পারে এই আশঙ্কায় মুশাররফ গত ৩ নভেম্বর জরুরি আবস্থা জারি করে বিচার বিভাগ থেকে বিরোধী আইনজীবীদের সরিয়ে অনুগতদের নিয়োগ দেন। এইতজাজ আহসান ছিলেন সাবেক প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরির প্রধান পরামর্শক। ইফতিখার চৌধুরি আদালতের রায়ে তার পদ ফিরে পেলেও নভেম্বরে জরুরি অবস্থা জারি করে মুশাররফ আবারও তাকে অপসারণ করেন। এইতজাজ আহসান বলেন, "আমি জাতিকে এই আশ্বাস দিচ্ছি ইফতিখার আহমেদ তার পদ আবারও ফিরে পাবেন" বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮০০ ঘ.