ইসলামাবাদ, ফেব্র"য়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স ) - মাঝারি পাল্লার ঘুরি (হাতফ -৫) পরমাণু ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। প্রতিরক্ষা ক্ষমতা বাড়াতে এক সপ্তাহের মধ্যে শুক্রবার দ্বিতীয়বারের মতো এই পরীক্ষা চালাল পাকিস্তান। সেনাবাহিনী একথা জানিয়েছে।
'ঘুরি'( হাতফ-৫) নামের মাঝারি পাল্লার এই ক্ষেপণাস্ত্রটি ১৩ শ কিলোমিটার বা (৮১০ মাইল) পাড়ি দিতে সক্ষম।
এর আগে গত সপ্তাহে সেনাবাহিনী ' শাহিন' (হাতফ-৬) নামের আরেকটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়।
পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ শুক্রবারের ক্ষেপণাস্ত্র পরীক্ষায় অংশ নেন। এ সময় তিনি বলেন, পাকিস্তান পরমাণু প্রতিরক্ষায় শক্তিশালী হয়েছে।
এসব অস্ত্র ইসলামিক জঙ্গিদের হাতে যাওয়ার বিষয়টি মুশাররফ নাকচ করে দেন। যারা পাকিস্তানের ভালো চায় না তারাই এই আশঙ্কা উস্কে দিচ্ছে।
তিনি বলেন, পারমাণবিক সক্ষমতা দিয়ে পাকিস্তান তার সার্বভৌমত্বের প্রতি যেকোন ধরনের হুমকি প্রতিহত করার সামর্থ্য রাখে।
উল্লেখ্য, পাকিস্তান ১৯৯৮ সালের মে মাসে প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়। এর একদিন পরেই ভারত পারমাণবিক পরীক্ষা চালায়।
১৯৪৭ সাল থেকে কাশ্মির নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে তিনটি যুদ্ধ হয়েছে। ২০০২ সালে দু'দেশ ৪র্থবারের মতো যুদ্ধে জড়ায়। তবে ২০০৪ সালে ভারত ও পাকিস্তান শান্তি প্রক্রিয়া শুরু করে। দেশ দুটি নিয়মিত ভাবেই পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫১৬ঘ.
bdnews24