লস এঞ্জেলস, ফেব্র"য়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী দুই ডেমোক্র্যাট বারাক ওবামা ও হিলারি কিনটন প্রথমবারের মতো খুবই হৃদ্যতাপূর্ণ এক মঞ্চ-বিতর্কে হাজির হয়েছেন বৃহস্পতিবার।
দু'জনের যে কোনো একজন প্রেসিডেন্ট নির্বাচিত হলেই যে তা নতুন ইতিহাস গড়া হবে সে বিষয়ের ওপরই গুরুত্বারোপ করেন দুজন। হিলারি নির্বাচিত হলে তিনি হবেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট। আর ওবামা নির্বাচিত হলে তিনি হবেন প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। এ ইতিহাস গড়ার অঙ্গীকার করে নিজেদের পে মার্কিন জনগণের সমর্থন চান দুই ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী।
কয়েকটি রাজ্যের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই আর পরষ্পরকে আক্রমণ করে বক্তব্য- বিবৃতির পর 'সুপার টুয়েসডে'র আগে সম্পূর্ণ ভিন্ন আবহে মঞ্চে হাজির হয়ে হিলারি-ওবামা একদিকে, তাদের ইতিহাস গড়ার সুযোগের দিকে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করেন, অন্যদিকে, রিপাবলিকান শিবিরের বিরুদ্ধে আক্রমণ শানিত করেন।
ওবামার সঙ্গে একইমঞ্চে বসে হাস্যোজ্জ্বল হিলারি বলেন, " আমাদের দিকে তাকিয়ে আপনারা হয়তো বলতে পারেন যে আমরা এক নই। কিন্তু আমরাই পারি আমাদের দেশকে বদলানোর কাজটি করতে।"
অন্যদিকে, সাবেক ফার্স্ট লেডি হিলারির পাশে বসে দৃপ্তকণ্ঠে ওবামা বলেন, "আমাদের সামনে ইতিহাস গড়ার সুযোগ রয়েছে, কারণ আমি মনে করি আমাদের দুজনের একজনই শেষ পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হব।"
ওবামা আরও বলেন, " এ প্রচারাভিযান শুরুর আগেও আমি সিনেটর হিলারির বন্ধু ছিলাম এবং প্রাচারাভিযান শেষ হয়ে যাওয়ার পরও আমি তার বন্ধু থাকবো।"
ওবামা ও হিলারির একজন প্রেসিডেন্ট এবং একজন ভাইস প্রেসিডেন্ট হিসেবে 'ওবামা-হিলারি' কিংবা 'হিলারি-ওবামা' এমন একটি প্যানেলে ডেমোক্র্যাট দল থেকে তাদের নির্বাচন করলে কেমন হয় এরকম সম্ভবনার কথায় দুজনেই পরষ্পরের দিকে তাকিয়ে অট্টহাসিতে ফেটে পড়েন।
এর প্রতিক্রিয়ায় ওবামা বলেন, "অবশ্যই ওই দুটোর মধ্যে বড় পার্থক্য রয়েছে।" তিনি আরও বলেন, "আমি নিশ্চিত হিলারি যে কারোরই শর্টলিস্টে থাকবেন।"
ওদিকে হিলারিকে জিজ্ঞাসা করা হয়, বুশ পরিবারের ১২ বছরের শাসনের মতোই তার স্বামী বিল কিনটনের ৮ বছরের শাসনের পর এখন আবার হিলারি নির্বাচিত হলে তাদের ১২ বছরের শাসনের বিষয়টি কেমন হবে।
উত্তরে হিলারি বলেন,"প্রথম বুশের শাসনের পর জঞ্জাল সাফ করতে একজন কিনটনকে প্রয়োজন হয়েছিল। আর আমার মনে হয় এখন দ্বিতীয় বুশের পরের জঞ্জাল সাফ করতেও আরেক কিনটনকে দরকার।"
লস এঞ্জেলস এর কোডাক থিয়েটার হলের ওই বিতর্ক-মঞ্চে এ দুই ডেমোক্র্যাট প্রার্থীর উপস্থিতি ছিল খুবই প্রাঞ্জল। পাশাপাশি বসে থাকা হিলারি-ওবামাকে বারবার খুব ঘনিষ্ঠভাবে কানে-কানে ফিসফিস করে কথা বলতে আর অট্টহাসিতে ফেটে পড়তে দেখা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৪৩৬ ঘ.
bdnews24