২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাগরিকদের কেনিয়া ভ্রমণে সতর্ক করল যুক্তরাষ্ট্র

রাজনৈতিক সহিংসতার কারণে কেনিয়া ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র। কেনিয়ায় ২৭ ডিসেম্বরের বিতর্কিত নির্বাচনকে ঘিরে এখনও বিােভ-সহিংসতা চলছে। রাজনৈতিক ও জাতিগত সহিংসতায় এ পর্যন্ত নিহত হয়েছে প্রায় ৮৫০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2008, 08:40 AM

Updated : 26 Aug 2022, 01:18 PM

ওয়াশিংটন, ফেব্র"য়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স ) - রাজনৈতিক সহিংসতার কারণে কেনিয়া ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র। কেনিয়ায় ২৭ ডিসেম্বরের বিতর্কিত নির্বাচনকে ঘিরে এখনও বিােভ-সহিংসতা চলছে। রাজনৈতিক ও জাতিগত সহিংসতায় এ পর্যন্ত নিহত হয়েছে প্রায় ৮৫০ জন। বৃহস্পতিবার সর্বশেষ আইনসভার বিরোধী দলীয় আরেকজন সদস্যের মৃত্যুকে কেন্দ্র করে কেনিয়ায় নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, কেনিয়া পরিস্থিতি বিপর্যয়ের দিকে যাচ্ছে। এ পরিস্থিতি বিবেচনা করে পশ্চিমাঞ্চলের শহর কিসুমু থেকে মার্কিন কর্মকর্তাদেরকে সাময়িকভাবে রাজধানী নাইরোবিতে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। সতর্ক করে দিয়ে যুক্তরাষ্ট্র জানিয়েছে, নাইরোবিতে ছড়িয়ে পড়া বিােভ এবং কিসুমু,নাকুরু ও নাইভাসায় অস্থিরতা বর্তমান রাজনৈতিক পরিবেশে অবিরাম সহিংসতার সম্ভাবনাই নির্দেশ করে। পররাষ্ট্র মন্ত্রণাল মার্কিন নাগরিকদের নাইরোবির বাইরে যেতে নিষেধ করা ছাড়াও ঝুঁকিপূর্ন শহরগুলোতে না যাওয়ার ব্যাপারে সতর্ক করে দিয়েছে। ভ্রমণকারীদেরকে যেকোন সময় বিােভকারিদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ব্যাপারেও সাবধান থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পর্যটকদেরও যেকোনো ঘটনার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। এছাড়া, মার্কিন নাগরিকদের কোন ধরনের বিােভ এবং জন সমাবেশ এড়িয়ে চলতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৪০০ঘ.