ইসমাইলিয়া, মিসর, ফেব্র"য়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স ) - মিসরের সঙ্গে গাজা সীমান্তে হামাসের গুঁিড়য়ে দেওয়া সীমান্ত প্রাচীরের ফাঁক-ফোকর বন্ধ করে সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে নতুন করে আরও বেশি সংখ্যক পুলিশ মোতায়েন করেছে মিসর।
ওদিকে, ফিলিস্তিনিদের স্বাধীনতা আন্দোলন এবং মিসরে গাজার অধিবাসীদের প্রবেশ ইস্যুতে মিসরীয় কর্মকর্তাদের সঙ্গে কায়রোতে বৈঠক করেছেন হামাস প্রধান খালেদ মেশাল। বৈঠকে কোনো চুক্তি না হলেও অগ্রগতি হয়েছে বলে দাবি করেছে হামাস।
মিসরের এক উধ্বতন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, আরও বেশি প্রতিবন্ধতামূলক ব্যবস্থা নিয়ে মিসরের ভেতর থেকে সীমান্ত বন্ধ করে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে কি না কিংবা কখন তা করা হবে সে সম্পর্কে নির্দিষ্ট কিছু জানাননি নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা।
প্রত্যদর্শীরা জানিয়েছেন, সীমান্ত প্রাচীরের ফাঁক-ফোকর বন্ধ করতে সিমেন্ট এবং বালুর বস্তা এনে জড়ো করেছে মিসরীয় সীমান্তরীরা। একইসঙ্গে মিসরের ভেতরে ফিলিস্তিনি যানবাহন প্রবেশেও বাধা দিচ্ছে তারা।
তবে গাজায় পণ্যসরবরাহ অব্যাহত রাখতে মিসরের মালবাহী ট্রাকগুলো সীমান্ত অতিক্রম করে গাজায় যাতায়াত করছে।
মিসরের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার প্রায় ৫০,০০০ ফিলিস্তিনি মিসরে প্রবেশ করেছে এবং রাফাহ-ক্রসিং এবং তার আশপাশের শহরগুলোতে আত্মীয়স্বজনদের সঙ্গে অবস্থান করছে আরও প্রায় ২০,০০০ ফিলিস্তিনি।
ওদিকে, হামাস নেতা খালেদ মেশালের সঙ্গে বৈঠক প্রসঙ্গে মুখ বন্ধ করে রেখেছে মিসর। অবশ্য আরব গণমাধ্যমের খবরে বলা হয়েছে যে, মিসরের গোয়েন্দা প্রধান ওমর সুলেইমানের সঙ্গে গাজা-মিসর সীমান্ত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা বিষয়ে বৈঠক করবেন তিনি।
মিসরীয় কর্মকর্তাদের সঙ্গে মেশালের বৈঠকের পর আল জাজিরা টিভিকে দেওয়া এক সাাৎকারে উর্ধ্বতন হামাস নেতা মাহমুদ আল-যাহর বলেছেন কোনো চুক্তি না হলেও আলোচনায় অগ্রগতি হয়েছে।
তিনি আরও জানান, " রাফাহ-ক্রসিংয়ে আব্বাসের (ফিলিস্তিনি প্রেসিডেন্ট) সঙ্গে একটি যৌথ প্রশাসনিক নিয়ন্ত্রণের বিষয়ে আপত্তি নেই হামাসের। তবে তা অবশ্যই হতে হবে ইসরায়েলিদের চাপের কাছে মাথা নত না করে।"
এর আগে বুধবারে ওই একই ইস্যুতে মিসরের প্রেসিডেন্ট হোসনি মুবারকের সঙ্গে বৈঠক করেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৩১৭ ঘ.
bdnews24