২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার হাওয়াই নিবাসের কাছে ফিলিস্তিনপন্থিদের বিক্ষোভ

হাওয়াই দ্বীপে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বারাকা ওবামার অবকাশকালীন বাসভবনের কাছে বুধবার গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে বিক্ষোভ করেছে ফিলিস্তিনপন্থিদের ছোট একটি দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2008, 12:59 PM

Updated : 26 Aug 2022, 02:53 PM

কাইলুয়া, হাওয়াই, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হাওয়াই দ্বীপে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বারাকা ওবামার অবকাশকালীন বাসভবনের কাছে বুধবার গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে বিক্ষোভ করেছে ফিলিস্তিনপন্থিদের ছোট একটি দল। বিক্ষোভকারীদের প্ল্যাকার্ডে লেখা ছিল, "ইসরায়েলে যুক্তরাষ্ট্রের সমর্থন বন্ধ হোক।" "গাজায় যুদ্ধ নয়, খাবার চাই, ওষুধ চাই।" গত শনিবার থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলি সেনা অভিযান সম্পর্কে এ পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি ওবামা। তবে তার সহযোগিরা জানিয়েছে, ওবামা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং এ বিষয়ে মার্কিন গোয়েন্দাদের কাছ থেকে নিয়মিত তথ্য পাচ্ছেন। গাজায় ফিলিস্তিন বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় চারশ মানুষ নিহত হয়েছে। এছাড়া গাজায় স্থল অভিযান শুরুর জন্য সীমান্তে সেনা সমাবেশ করছে ইসরায়েল। কিন্তু যুক্তরাষ্ট্রে এ সময়ে একজনই প্রেসিডেন্ট আছেন। ওবামা আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন আগামী ২০ জানুয়ারি। কিন্তু বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে এখন অনেকটাই নিস্ক্রিয় মনে করছেন অনেকে। আর তাই বহু মানুষ বিশেষ করে মধ্যপ্রাচ্য চেয়ে আছে ওবামার দিকে। মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পরপরই এর নিন্দা জানিয়েছিলেন ওবামা। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের বর্তমান আর্থিক সংকট নিয়ে হর-হামেশা কথা বলছেন। কিন্তু গাজায় ইসরায়েলি হামলা নিয়ে তিনি কোনও কথা বলছেন না--- বলে এর প্রতিবাদ জানান এক ফিলিস্তিনি বিক্ষোভকারী ক্যারোলিন হ্যাডফিল্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮২৩ ঘ.