২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় যুদ্ধবিরতির জন্য চাপের মুখে ইসরায়েল-হামাস

গাজায় সহিংসতা বন্ধে এবং মানবিক ত্রাণ সরবরাহে সহায়তা করতে যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক চাপের মুখে পড়েছে ইসরায়েল ও হামাস। মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় জড়িত চারপক্ষ জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়ন দুপক্ষকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। চারপক্ষের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোন আলাপের পর জাতিসংঘের এক মুখপাত্র একথা বলেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2008, 06:30 AM

Updated : 26 Aug 2022, 02:53 PM

গাজা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গাজায় সহিংসতা বন্ধে এবং মানবিক ত্রাণ সরবরাহে সহায়তা করতে যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক চাপের মুখে পড়েছে ইসরায়েল ও হামাস। মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় জড়িত চারপক্ষ জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়ন দুপক্ষকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। চারপক্ষের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোন আলাপের পর জাতিসংঘের এক মুখপাত্র একথা বলেন। (আরও তথ্যসহ) ফিলিস্তিনি গেরিলা দল হামাসের রকেট হামলার জবাবে শনিবার থেকে গাজায় জোরালো সেনা অভিযান শুরু করে ইসরায়েল। এ অভিযানে নিহত হয়েছে তিনশতাধিক ফিলিস্তিনি। গাজা পরিস্থিতি নিয়ে আয়োজিত জরুরি বৈঠক থেকে রোববার অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান জানায় জাতিংসঘ নিরাপত্তা পরিষদ। মঙ্গলবার গাজায় হামলার চতুর্থ দিনে ইসরায়েলি হামলায় নিহত হয় ১২ ফিলিস্তিনি। হামাসের সমস্ত সরকারি ভবন লক্ষ্য করে হামলায় ইসরায়েল। হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৩৮৪ জনে। ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষের ৬০ বছরের মধ্যে এটিই সবচেয়ে বেশি মানুষ নিহতের ঘটনা। ইসরায়েলের হামলার মধ্যে গাজায় বিদ্যুৎসহ অন্যান্য মানবিক ত্রাণ সরবরাহ হ্রাস পেয়েছে। হাসপাতালে প্রয়োজনীয় ওষুধের ঘাটতি দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে গাজায় মানবিক ত্রাণ সরবরাহে সহায়তা করতে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কুচনা ইসরায়েলকে ৪৮ ঘন্টার যুদ্ধবিরতি মেনে নেওয়ার প্রস্তাব দিয়েছেন। ফ্রান্স জানিয়েছে, বৃহস্পতিবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনি ও অন্যান্র ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি বৈঠক করবেন। ফ্রান্সের পাশাপাশি ইইউ পররাষ্ট্রমন্ত্রীরাও মঙ্গলবার অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজায় ত্রাণ সরবরাহ করতে দেওয়ার আহ্বান জানান। চারপক্ষের অন্যান্যদের সঙ্গে কাজ করে যাওয়ার কথা বলে ইইউ মধ্যপ্রাচ্যে খুব শিগগিরি একটি প্রতিনিধিদল পাঠানোর কথা বলেছে বলে জানিয়েছেন কূটনীতিকরা। তুরস্ক, মিসর ও অন্যান্য আরব দেশগুলোও ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি এবং গাজা সীমান্ত পারাপার পথ অবিলম্বে খুলে দেওয়ার জন্য ইসরায়েলকে রাজি করানোর চেষ্টা করছে। ওদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টও গাজায় ত্রাণ সরবরাহের বিষয়টি সমর্থন করে বলেছেন, "আমরা গাজায় মানবিক ত্রাণ সরবরাহ দেখতে চাই এবং এ লক্ষ্য অর্জনে সহায়তা করতে আমরা আন্তর্জাতিক ৪ পক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করব।" কিন্তু তিনি বলেন, "একইসঙ্গে হামাসের ওপর চাপ বজায় রাখাটাও গুরুত্বপূর্ণ। যাতে তারা আবার পুনসংগঠিত হতে না পারে।" গত রোববার সকালে ইসরায়েলি বিমানবাহনীর বোমারু বিমানের গোলার আঘাতে বিধ্বস্ত হয় হামাস নিয়ন্ত্রিত আল আকসা টেলিভিশনের সদর দপ্তর। তবে একটি অজ্ঞাত স্থান থেকে এখনও স