ইসলামাবাদ, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গত মাসে ঘটে যাওয়া মুম্বাই হামলা নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা কমানো এবং শান্তি আলোচনা শুরু করা উচিত। সোমবার ইসলামাবাদ সফরকালে চীনা কর্মকর্তাদের কাছে এই প্রয়োজনীয়তার কথাই বলেছেন পাকিস্তানের সেনা প্রধানরা।
ভারত ও পাকিস্তানের মধ্যে মুম্বাই হামলা নিয়ে বাড়তে থাকা উত্তেজনা প্রশমনের জোর চেষ্টা চালাতে রোববার পাকিস্তান সফরে যান চীনের উপ পররাষ্ট্রমন্ত্রী হে ইফেই। এ সময় তিনি পাকিস্তানের সেনা প্রধানদের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশীর সঙ্গেও দেখা করেন।
পাকিস্তান সেনাবাহিনীর জয়েন্ট চীফস অব স্টাফ কমিটি চেয়ারম্যান জেনারেল তারিক মজিদ আঞ্চলিক শান্তি ও সহযোগিতার প্রতি পাকিস্তানের প্রতিশ্র"তি পুনর্ব্যক্ত করেন। সেনাবাহিনী একথা বলেছে।
মজিদের উদ্ধৃতি দিয়ে সেনাবাহিনী বলেছে, তিনি ভারতের সঙ্গে সংঘাত এবং উস্কানিমুলক কোনও কিছু এড়িয়ে চলার ওপর এবং উত্তেজনা প্রশমনের জোর দিচ্ছেন। সেইসঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরু করার বিষয়টিকেও গুরুত্ব দিচ্ছেন।
মুম্বাই হামলার পর ভারত পাকিস্তানের সঙ্গে শান্তি আলোচনা বন্ধ রেখেছে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ সাদিক বলেছেন, "ভারত-পাকিস্তানের মধ্যে সা
bdnews24