গাজায় সোমবার তৃতীয় দিনে বিমান হামলা জোরদার করেছে ইসরায়েল। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং একটি ইসলামিক বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ বিমান হামলা হয়েছে। বিমান হামলার পাশাপাশি গাজায় স্থল অভিযানেরও আশঙ্কা করা হচ্ছে। শনিবার থেকে শুরু হওয়া এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্ততপক্ষে ৩০৭ জনে। ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষের ৬০ বছরের মধ্যে এটিই সবচেয়ে বেশি মানুষ নিহতের ঘটনা। (আরও তথ্যসহ)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
31 Dec 2008, 02:00 AM
Updated :
26 Aug 2022, 02:53 PM
গাজা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)