ইসলামাবাদ, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মুম্বাই হামলা নিয়ে বাড়তে থাকা ভারত-পাকিস্তান উত্তেজনা প্রশমনের জোর চেষ্টায় নেমেছে চীন। চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী হে ইফেই রোববার পাকিস্তান সফরে গেছেন। ওদিকে, ভারত ও পাকিস্তানের সামরিক কর্মকর্তাদের মধ্যেও ইতোমধ্যে হটলাইন যোগাযোগ হয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয় চীনা উপ-পররাষ্ট্রমন্ত্রীর পাকিস্তানে পৌঁছার খবর জানিয়েছে। পাকিস্তান সফরকালে ইফেই পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও জানায় মন্ত্রণালয়।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ সাদিক বলেছেন, "ভারত-পাকিস্তানের মধ্যে সা
bdnews24