২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ভোটকেন্দ্রে বিস্ফোরণে ৩০ জন নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রাদেশিক পরিষদের একটি আসনে সোমবার উপ-নির্বাচনের সময় ভোটকেন্দ্রে বোমা বিস্ফোরণে ৩০ জন নিহত হয়েছে। উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের বুনার শহরের কাছে একটি ভোটকেন্দ্রে এই বিস্ফোরণ ঘটে। পুলিশ এ খবর জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2008, 11:55 AM

Updated : 26 Aug 2022, 02:51 PM

পেশাওয়ার, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রাদেশিক পরিষদের একটি আসনে সোমবার উপ-নির্বাচনের সময় ভোটকেন্দ্রে বোমা বিস্ফোরণে ৩০ জন নিহত হয়েছে। পুলিশ এ খবর জানিয়েছে। উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের বুনার শহরের কাছে একটি ভোটকেন্দ্রে এই বিস্ফোরণ ঘটে। শহরের কাছাকাছি একটি পুলিশ স্টেশনের প্রধান বেহরামান খান টেলিফোনে রয়টার্সকে বলেন, "বিস্ফোরণে নিহতের সংখা ৩০ জনে পৌঁছেছে। এছাড়া আরও অনেকে আহত হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।" হামলাটি আত্মঘাতী বলে জানান তিনি। তিনি আরও বলেন, "মনে হচ্ছে ভোটকেন্দ্রের বাইরে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি পার্ক করা ছিল। ভোট শুরু হয়ে যাওয়ার পর এটি বিস্ফোরিত হয়।" অন্য এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের মধ্যে চারটি শিশুও আছে। তাদের শরীর এতটাই ছিন্নভিন্ন হয়ে গেছে যে সনাক্ত করার উপায় নেই। যে স্কুলে ভোটকেন্দ্রটি স্থাপন করা হয়েছিল, বিস্ফোরণের পর স্কুলভবনটি ধসে পড়েছে। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ এবং সোয়াত উপত্যকার এই অঞ্চলে গত বছর থেকে জঙ্গিদের সঙ্গে লড়াই করছে নিরাপত্তা বাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭৪০ ঘ.