২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকায় আত্মঘাতী বোমা হামলায় ৮ জন নিহত

শ্রীলংকার রাজধানী কলোস্বোয় রোববার তামিল টাইগারদের সন্দেহজনক আত্মঘাতী বোমা হামলায় আধা-সামরিক বাহিনীর ৬ গার্ডসহ ৮ জন নিহত হয়েছে এবং ১৭ জন আহত হয়েছে। উত্তরে শ্রীলংকা সেনাবাহিনীর জঙ্গি বিমান হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2008, 10:26 AM

Updated : 26 Aug 2022, 02:51 PM

কলোম্বো, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- শ্রীলংকার রাজধানী কলোস্বোয় রোববার তামিল টাইগারদের সন্দেহজনক আত্মঘাতী বোমা হামলায় আধা-সামরিক বাহিনীর ৬ গার্ডসহ ৮ জন নিহত হয়েছে এবং ১৭ জন আহত হয়েছে। উত্তরে শ্রীলংকা সেনাবাহিনীর জঙ্গি বিমান হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার উদয় নানায়াক্কারা বলেছেন, উত্তরাঞ্চলীয় 'ওয়াতাল্লা' শহরতলীর একটি ব্যস্ত বাজারের কাছাকাছি নিরাপত্তা ফাঁড়িকে হামলার লক্ষ্যবস্তু করেছে তামিল টাইগাররা। তিনি বলেন, "সরকারের প্রতিরক্ষা বাহিনীর ছয় সদস্যসহ নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ জনে। আহত হয়েছে আরও ১৭ জন। দুটি হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।" রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী বলেছেন, হামলাস্থলটি ঘিরে রাখা হয়েছে। সেনাবাহিনী এ হামলার জন্য তামিল টাইগারদের দায়ী করলেও এলটিটিই তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোনও মন্তব্য করেনি। তারা অতীতেও এ ধরনের হামলার দায় স্বীকার করেনি। সেনা কর্মকর্তারা জানিয়েছেন, হামলার কয়েক ঘন্টা পর বিমান বাহিনীর জঙ্গি বিমান থেকে উত্তরে টাইগারদের অবস্থানগুলোর ওপর বোমা হামলা চালানো হয়েছে। টাইগারদের স্বঘোষিত রাজধানী কিলিনোচ্চিতে তুমুল লড়াই চলছে বলে জানিয়েছে সেনাবাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬১৮ ঘ.