২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানের শিল্প উৎপাদনে রেকর্ড ধস

জাপানে শিল্প উৎপাদন নভেম্বরে ৮ শতাংশেরও বেশি কমে রেকর্ড গড়েছে। এতে করে আগামী বছর মুদ্রাসংকোচনের মুখে পড়বে জাপানের অর্থনীতি। শিল্প উৎপাদন হ্রাসের পাশাপাশি জাপানে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে মোট জনসংখ্যার প্রায় ৪ শতাংশে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2008, 08:54 AM

Updated : 26 Aug 2022, 02:51 PM

টোকিও, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- জাপানে শিল্প উৎপাদন নভেম্বরে ৮ শতাংশেরও বেশি কমে রেকর্ড গড়েছে। এতে করে আগামী বছর মুদ্রাসংকোচনের মুখে পড়বে জাপানের অর্থনীতি। শিল্প উৎপাদন হ্রাসের পাশাপাশি জাপানে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে মোট জনসংখ্যার প্রায় ৪ শতাংশে। নভেম্বরে জাপানে ২ দশমিক ৫ মিলিয়ন লোক বেকার হয়েছে। এ সংখ্যা আগের বছরের তুলনায় ১ লাখ বেশি। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার কারণে উৎপাদিত পণ্যের চাহিদা কমে যাওয়ায় বন্ধ হয়ে যাচ্ছে কলকারখানা। চাকরি হারাচ্ছে মানুষ। জাপানের প্রধান প্রধান পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোতে অক্টোবরে উৎপাদন কমেছে ৩ দশমিক ১ শতাংশ। নভেম্বরে তা রেকর্ড পরিমাণ ৮ দশমিক ১ শতাংশ হ্রাস পেয়েছে। শিল্প উৎপাদন হ্রাসের এই হার পূর্বানুমান ছাড়িয়ে গেছে। শিল্প উৎপাদন ৬ দশমিক ৮ শতাংশ হ্রাস পেতে পারে বলে আগে ধারণা করা হয়েছিল। জাপানের অর্থ, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় শুক্রবার বলেছে, শিল্প উৎপাদন হ্রাস পেতেই থাকবে। ডিসেম্বরে হ্রাস পাবে আরও প্রায় ৮ শতাংশ এবং জানুয়ারিতে ২ দশমিক ১ শতাংশ হ্রাস পাবে। জাপানে সবচে বেশি হ্রাস পেয়েছে গাড়ি, যন্ত্রপাতি এবং বৈদ্যুতিক জিনিসপত্র উৎপাদন। বিশ্বের সর্ববৃহৎ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জাপানের টয়োটা কর্পোরেশন এবং সনি স